রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৭ এএম
সন্ত্রাসী চাঁদাবাজির শিকার সাগর দাশ: প্রাণনাশের হুমকিতে এলাকাবাসী আতঙ্কে
১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী রুবি আক্তারের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম নাসরিন আক্তার সুমি চট্টগ্রাম থেকে।
সাগর দাশ, একজন নিরীহ ও স্বল্প আয়ের সাধারণ ব্যবসায়ী, সম্প্রতি এক ভয়াবহ চাঁদাবাজি চক্রের কবলে পড়ে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। তিনি অভিযোগ করেছেন, স্থানীয় প্রভাবশালী এক নারী রাজনৈতিক নেত্রীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কাছ থেকে জোরপূর্বক ৩২,০০০/- টাকা আদায় করেছে এবং আরও ১৫,০০০/- টাকা দাবি করে হুমকি দিয়ে যাচ্ছে।
চাঁদা না দিলে "মাদক ব্যবসায়ী" সাজিয়ে মিথ্যা মামলার ভয়
ভুক্তভোগী সাগর দাশ লিখিত অভিযোগে জানান, গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে, ১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোছাঃ রুবি আক্তার-এর উপস্থিতিতে এবং নির্দেশে, তার পালিত সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
সাগরের ভাষ্য অনুযায়ী, তাকে রুবি আক্তারের সামনে নিয়ে গিয়ে ৫০,০০০/- টাকা চাঁদা দাবি করা হয় এবং বলা হয়, “এই টাকা না দিলে তোমাকে মদ/মাদক ব্যবসায়ী সাজিয়ে থানায় মামলা দেওয়া হবে।” প্রাণভয়ে ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে সাগর চুপ থাকেন।
থানা গেইটের ভেতরেই ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়!
অভিযোগ অনুযায়ী, তাকে রাঙ্গুনিয়া মডেল থানার গেইটের ভেতরে নিয়ে গিয়ে নির্জনে ভয়ভীতি দেখিয়ে ২৭,০০০/- টাকা আদায় করে। পরদিন ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় বিবাদী মোঃ সেলিম তার কাছ থেকে আরও ৫,০০০/- টাকা নেয়।
পুনরায় চাঁদার চাপ, না দিলে খুনের হুমকি
আবারও সন্ত্রাসীরা এসে ১৫,০০০/- টাকা দাবি করে এবং জানিয়ে দেয়, “০১ অক্টোবরের মধ্যে টাকা না দিলে ব্যবসা করতে দিবো না, আর পরিবারকে খুন করবো।”
সাগর দাশ বলেন, “আমি একজন গরীব মানুষ। এই সন্ত্রাসীদের চাপে পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। আইনের আশ্রয় নিলে তারা আমাকে মেরে ফেলবে বলেও প্রকাশ্যে হুমকি দিয়েছে।”
রুবি আক্তার ও তার মেয়ের বিরুদ্ধে ভিডিও কলে ব্ল্যাকমেইল ও অনলাইন প্রতারণার অভিযোগ
এলাকাবাসীর ভাষ্যমতে, রুবি আক্তার ও তার মেয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত। তারা ভিডিও কলে অনৈতিকভাবে পুরুষদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়। অভিযোগ রয়েছে, তাদের “পেশা ও নেশা – ব্ল্যাকমানি”, অর্থাৎ অবৈধ লেনদেনের মাধ্যমে অনৈতিকভাবে অর্থ উপার্জন করাই তাদের নিয়মিত কাজ
আইনানুগ ব্যবস্থা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা
সাগর দাশ প্রশাসনের কাছে আবেদন করেছেন,
তাকে ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে,
ইতোমধ্যে আদায়কৃত টাকা উদ্ধারে ব্যবস্থা নিতে,
এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।
তিনি আরও জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত করলে আরও অনেক ভুক্তভোগীর তথ্য পাওয়া যাবে এবং এলাকার জনগণ দীর্ঘদিন ধরে তাদের অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ।
ভিডিও প্রমাণসহ অনুসন্ধানী প্রতিবেদন আসছে চ্যানেল-২য় পূর্বে
জানা গেছে, এই ঘটনার ভিডিও প্রমাণ সহ বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন একটি জনপ্রিয় স্থানীয় টিভি চ্যানেল "২য় পূর্ব"-এ সম্প্রচারিত হওয়ার প্রস্তুতি চলছে। এতে প্রকাশ পাবে রুবি আক্তার ও তার চক্রের নানা অপকর্মের চিত্র।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত