রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৬ এএম
দিনাজপুর-৫ আসনে এস এম জাকারিয়া বাচ্চুর গণসংযোগ ও উঠান বৈঠক
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট, রাঙ্গামাটি বাজার, উত্তর রঘুনাথপুর বুদার মোড়, ডগরাপাড়া মাদ্রাসা মোড়, মেলাবাড়ী বাজার, লালদিঘী বাজার ও পুটকিয়া মোড়ে এসব কর্মসূচি পালিত হয়।
গণসংযোগ চলাকালে এস এম জাকারিয়া বাচ্চু ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। তারা দোকানপাট, চা-স্টল ও সাধারণ মানুষের কাছে প্রার্থীর পক্ষে সমর্থন চান।
গণসংযোগে এস এম জাকারিয়া বাচ্চু বলেন, আমরা জনগণের নেতা নয়, জনগণের সেবক হতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেন তবে দিনাজপুর-৫ আসনকে আধুনিক, পরিবেশবান্ধব ও দুর্নীতি-চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় রূপান্তরিত করবো। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করবো। ধানের শীষে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়দের প্রত্যাশা, তিনি যদি দলের মনোনয়ন পান এবং নির্বাচিত হন তবে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। তার সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ ও সমস্যার খোঁজখবর নেওয়া ইতিমধ্যেই মানুষের মধ্যে আস্থা ও আশার সঞ্চার করেছে।দৈনিক আই বার্তা নিউজ দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ মশিউর ইসলাম।।তারিখ ২২/৯/২৫।মোবাইল ০১৭৭৪৭০০৪৬০
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত