রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৬ এএম
ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃগোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুটি রাইস মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের দিনা অটো রাইস মিল ও দিপু অটোমেটিক রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কুড়িগ্রাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজার রহমান এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “দুটি রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেট করে বাজারজাত করছিল। সরকার ঘোষিত ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হলেও তারা আইন অমান্য করেছে। এ কারণে দুটি মামলায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত