রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৭ এএম
নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব একটি সুযোগ — দায়িত্ব এড়িয়ে দলকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না!
দলকে রক্ষায় সময়োচিত বোধ, দূরদর্শী নেতৃত্ব ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন এখন সময়ের দাবি
এডভোকেট শাহিন সেলিম চৌধুরী
প্রকাশকাল: ১০ সেপ্টেম্বর ২০২৫
৫ আগস্ট পরবর্তী ছাত্র রাজনীতি ও বিএনপির সামগ্রিক সাংগঠনিক বিপর্যয় আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে—দায় আসলে কার? ভুলটা কোথায় হয়েছে?
দোষারোপ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ওপর। কিন্তু বাস্তবতা হলো—যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে ব্যবহার করেছেন শুধুমাত্র নিজেদের ব্যবসা ও গোষ্ঠীগত আধিপত্য বিস্তারে, তারাই আজকের ব্যর্থতার মূল হোতা।
তারুণ্যের অহংকার তারেক রহমান যখন দলের প্রতিটি স্তরে আহ্বান জানিয়েছেন যোগ্য, মেধাবী, শিক্ষিত ও জনসম্পৃক্ত নেতৃত্ব তৈরির, তখন সেই নির্দেশ অমান্য করে গোষ্ঠীকে ভারী করতে যারা ছাপ্পড় মার্কা লোকজনকে প্রোমোট করেছেন, তারা দলকে করেছে হাস্যকর এবং জনগণের কাছে অবিশ্বস্ত।
নিজের সুবিধা নিশ্চিত করতে গিয়ে তারা ত্যাগী, পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে চামচা সংস্কৃতিকে প্রাধান্য দিয়েছে। এরাই ডাকসুর ব্যর্থতার, সাংগঠনিক এলোমেলোপনার এবং নেতৃত্বের শূন্যতার কারণ।
একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন—আপনার এলাকায় প্রতিপক্ষ যখন শিক্ষিত, স্মার্ট ও পরিশীলিত নেতৃত্ব দাঁড় করাচ্ছে, তখন আপনি কীভাবে অশিক্ষিত, অনভিজ্ঞ, এবং জনবিচ্ছিন্ন কাউকে সামনে এনে জনগণের আস্থা আশা করেন?
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, নতুন নেতৃত্ব আসছে ব্যবসা করতে। দলের শিরা-উপশিরা ধরে ব্যাবসা বানিজ্য গড়ে তোলা, ত্যাগী কর্মীদেরকে ‘ইউজ’ করে নিজের আখের গুছানোই যেন একমাত্র উদ্দেশ্য। দামি গাড়ি, উপটৌকনের রাজনীতি, ভিআইপি লাইফস্টাইল—এসবের সাথে কর্মী ও জনগণের দুঃখ-দুর্দশার কোনো মিল নেই। ফলে একসময় মানুষের ধৈর্যের বাঁধ ভাঙে, আর তখনই শুরু হয় গণঅসন্তোষ।
আজকে সময় এসেছে আত্মসমালোচনার।
সময়ের দাবি—নেতৃত্বে আনতে হবে সেই সকল তরুণদের, যারা শিক্ষিত, মার্জিত, ভদ্র, গ্রহণযোগ্য এবং এলাকার সাথে সরাসরি সম্পৃক্ত। যারা মানুষের ভাষা বুঝবে, তরুণদের আবেগ ধরতে পারবে, আধুনিক রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বীদের সাথে পাল্লা দিতে পারবে।
নেতৃত্ব মানে শুধু ক্ষমতার চাবিকাঠি নয়—এটি হচ্ছে ত্যাগ, দায়িত্ব এবং সেবার সুযোগ।
১৯ বছরের বিপর্যয় আমাদের শিখিয়েছে—কে কেমন করেছে, তা ঢাকতে গেলে আবারো ১৯ বছরের অন্ধকারে ডুবে যাব।
আসুন, শিক্ষা নিই।
নিজেদের সংশোধন করি।
দলের ভাবমূর্তি ও ভবিষ্যৎ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নিই।
লেখক পরিচিতি:
এডভোকেট মোঃ সেলিম উদ্দিন শাহীন।
সিনিয়র রাজনীতি বিশ্লেষক ও তৃণমূল পর্যায়ের পর্যবেক্ষক।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত