রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৬ এএম
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় কুড়িগ্রামের রাজদ্বীপের স্বর্ণপদক জয়
মোঃগোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কৃতি সন্তান রাজদ্বীপ প্রসাদ উৎসর্গ (৯)। নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যময় আয়োজিত “জাতীয় নৃত্য প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সেরার সেরা–২০২৫”-এ একক সাধারণ নৃত্যে প্রথম স্থান অধিকার করে সে এই সম্মান অর্জন করে।
রাজদ্বীপ ভূরুঙ্গামারী উপজেলার গোপাল চন্দ্র প্রসাদ ও শিউলি রানী দাশ দম্পতির পুত্র। সে ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর বাংলা ভার্সনের ছাত্র।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গত ১ ও ২ সেপ্টেম্বর (সোম ও মঙ্গলবার) নৃত্যময়ের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে তিনটি
গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক-গ্রুপে (৪–১১ বছর): একক ও দলীয় লোকনৃত্য, একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্মবোধক নৃত্য।
খ-গ্রুপে (১২–১৬ বছর): একক ও দলীয় লোকনৃত্য, একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্মবোধক নৃত্য।
গ-গ্রুপে (১৭–২৫ বছর): একক ও দলীয় লোকনৃত্য, একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্মবোধক নৃত্য।
রাজদ্বীপের বড় ভাই দেবরাজ প্রসাদ রোহিত (১৩)-ও একই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। সে দলীয় সাধারণ নৃত্যে ২য় এবং দলীয় লোকনৃত্যে ৪র্থ স্থান লাভ করে।
সন্তানদের এ অর্জনে গর্বিত অভিভাবক গোপাল চন্দ্র প্রসাদ ও শিউলি রানী দাশ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে রাজদ্বীপ ও দেবরাজের ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিজয়ীদের হাতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেওয়া হবে। এ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত