রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৯ এএম
বোরহানউদ্দিনে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সমর্থকদের কুপিয়ে জখম করলো হাফিজের ক্যাডাররা.....
স্টাফ রিপোর্টার ॥
ভোলার বোরহানউদ্দিনে যুক্তরাষ্ট্র শ্রমিকদল সভাপতি জাহাঙ্গীর আলম সমর্থকদের উপর সন্ত্রাসীদের হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ২৮ আগস্ট সকাল সাড়ে ১১ টায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা বাজারে এঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় জাহাঙ্গীর আলমের সমর্থক মনির,রিপন,কাসেম,সুজন,সুমন ও নুরুদ্দিন আহত হন।এদের মধ্য সুমন (৩৫) ও নুরুদ্দিন (৫৭) কে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যাক্তিরা জানান,ওইদিন তারা যুক্তরাষ্ট্র শাখা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর এম আলম ঢাকা হতে লঞ্চযোগে
ভোলার ইলিশা ঘাটে আসলে তাকে নিয়ে বোরহানউদ্দিন তার গ্রামের বাড়ীতে পৌঁছে দেন। এরপর তারা ফেরার পথে বড় মানিকা বাজারের উত্তর মাথায় আঞ্চলিক মহাসড়কের উপর হামলার শিকার হন। হামলায় আহত মো: নাজিমউদ্দিন গণমাধ্যমকে জানান, ভোলা-০২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের লেলিয়ে দেয়া সন্ত্রাসী রিয়াজ হাওলাদার,মনির হাওলাদার,সিয়াম,তানজিল ও কবিরসহ ১০/১৫ জনের স্বশস্ত্র ক্যাডার তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ৫ টি মোটর সাইকেলে ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় আহত মো: নাজিমউদ্দিন বাদী হয়ে হামলাকারীদের আসামি করে ৩০ আগস্ট বোরহানউদ্দিন থানায় একটি মামলা
(যার নম্বর-১৭) দায়ের করেন। এদিকে হামলা ও ছিনতাইয়ের বিষয়ে হাফিজ ইব্রাহিমের ঘনিষ্ঠজনরা দাবী করেন,হামলাকারীদের সাথে হাফিজ ইব্রাহিমের কোন সম্পর্কে নেই। হাফিজ ইব্রাহিম উমরাহ পালনে স্ব-পরিবারে মক্কায় অবস্থান করছে বলেও জানান তারা।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত