শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৬ এএম
মো মুকুল হোসেন ( বিশেষ প্রতিনিধি)
কুষ্টিয়া নিখোঁজের চারদিন পর মাদ্রাসা ছাত্র মো. রনিকে (১৫) উদ্ধার করেছে পুলিশ । রবিবার রাত ৯টার দিকে রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। সোমবার বেলা সাড়ে ১২টায় ওই ছাত্রকে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। রনি কুমারখালী উপজেলার চৌরঙ্গী ইব্রাহিম জোয়ার্দার হিফজুল কোরআন নূরানি মাদ্রাসার ছাত্র ও কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বরইচারা গ্রামের কৃষক মো. তোফান প্রামাণিকের ছেলে। পুলিশ জানায়, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা ছাত্র রনি শ্যাম্পু কিনতে চৌরঙ্গী বাজারে গেলে একটি একটি চক্র তাকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে গত রবিবার রাত ৯টার দিকে রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। সোমবার সকালে তাকে তার বাবার নিকট হস্তান্তর করা হয়। তাকে ক্রিকেট খেলার কথা বলে একটি চক্র সিঙ্গারা খেতে দিয়ে অজ্ঞান করে কৌশলে অপহরণ করে। ঘটনার সত্যতা স্বীকার করে ওই মাদ্রাসা ছাত্রের বাবা তোফান প্রামাণিক জানান, মাদ্রাসায় হাফেজ পড়ছে তার ছেলে। গত বুধবার শ্যাম্পু কিনতে গিয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় পরের দিন তিনি থানায় একটি জিডি করেন। গত রবিবার একটি মুঠোফোন নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে টাকা দাবি করে। বিষয়টি তিনি সাথে সাথে পুলিশকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে তার ছেলেকে উদ্ধার করে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, একটি চক্র সিঙ্গারা খেতে দিয়ে ওই ছাত্রকে অজ্ঞান করে কৌশলে পাংশার মাছপাড়া নিয়ে গিয়েছিল বলে ওই ছাত্র স্বীকারোক্তি দিয়েছে। চক্রটি তার বাবাকে ফোন করে টাকা দাবি করে। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ওই ছাত্রকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপহরণকারী ওই চক্রের কাউকে পুলিশ এখনো আটক করতে পারেনি। ওই চক্রকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ওসি।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত