রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৮ এএম
টঙ্গীতে ইয়াবা গডফাদার খোকনের তাণ্ডব: প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ
লেখক: আজগর আলি মানিক
প্রধান সম্পাদক: সিটিজি নিউজ
টঙ্গী, গাজীপুর:
টঙ্গীতে এক প্রভাবশালী মাদক সম্রাট ও কথিত ইয়াবা গডফাদার খোকনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। ভয়ভীতি, প্রাণনাশের হুমকি, হামলা এবং পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ তুলে গাজীপুরের একজন নাগরিক মামুন থানায় অভিযোগ দাখিল করেছেন। মামুন দাবি করেন, খোকনের স্ত্রী পরিচয়ে এক নারী তার মোবাইলে তিনবার ফোন দিয়ে কৌশলে তার অবস্থান জানতে চেয়েছে এবং ভয়ভীতি দেখিয়েছে।
ভুক্তভোগী মামুনের ভাষ্য, “আমি এখন পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। খোকন এবং তার ভাড়াটে
বাহিনী যেকোনো সময় আমাদের উপর হামলা চালাতে পারে। এর আগেও আমার এবং আমার পরিবারের উপর তিনবার হামলা চালানো হয়েছে।”
হুমকির আড়ালে ভয়াবহ পরিকল্পনা!
মামুন আরও জানান, ফোনে তার সঙ্গে কথা বলার পেছনে ছিলো একটি সুপরিকল্পিত হত্যাচেষ্টা। তার আশঙ্কা, এই হামলার পেছনে রয়েছে ইয়াবা ব্যবসায়ী খোকন ও তার সহযোগী চক্র। ইতোমধ্যেই তিনি দুদক (দুর্নীতি দমন কমিশন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অবৈধ ক্ষমতা আর প্রশাসনের নীরবতা!
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে টঙ্গী এলাকায় খোকন প্রকাশ্যে ইয়াবার ব্যবসা পরিচালনা করছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলার পরও তিনি আজও গ্রেপ্তার হননি। স্থানীয় জনগণ প্রশ্ন তুলেছেন প্রশাসনের কোনো গোপন সুরক্ষা বলয়েই কি তিনি এতটা বেপরোয়া হয়ে উঠেছেন?
এলাকাবাসীর নিরাপত্তার দাবি
টঙ্গীর সাধারণ জনগণ, এলাকাবাসী এবং সুশীল সমাজ দ্রুত মাদক গডফাদার খোকনকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এলাকাবাসীর মতে, তার কার্যক্রমের ফলে পুরো সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে।
শেষ কথা:
এই ঘটনা শুধু একজন মামুনের নয়— এটি একটি এলাকার, একটি সমাজের চরম নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি। প্রশাসনের প্রতি আহ্বান, দ্রুত পদক্ষেপ নিয়ে এই গডফাদারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত