রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৮ এএম
সাংবাদিক তুহিন হত্যা: বাঁশখালীতে সাংবাদিকদের প্রতিবাদ, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
স্টাফ রিপোর্টার
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় বাঁশখালী উপজেলা পরিষদের প্রধান ফটকে এই কর্মসূচির আয়োজন করে বাঁশখালী প্রেসক্লাব ও কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন— “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; সাংবাদিকদের ওপর একের পর এক হামলা, হুমকি এবং হত্যা দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে। তুহিন হত্যার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে।
আমরা তা কখনো মেনে নেব না।”
বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
বক্তৃতায় অংশ নেন—
বাঁশখালী প্রেসক্লাব সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শফকত হোসাইন চাটগামী
দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস
দৈনিক আমার দেশ প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী
দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সহ-সভাপতি শাহ মুহাম্মদ শফিউল্লাহ
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু
দৈনিক আমার বাংলা ও সিপ্লাস টিভি প্রতিনিধি জসিম উদ্দিন
দৈনিক আজাদী ও জনবাণী প্রতিনিধি মোহাম্মদ এরশাদ
দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি মোহাম্মদ আলী
দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি রফিউল করিম চৌধুরী
এছাড়াও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন—
শিক্ষক প্রতিনিধি মাস্টার নোমান, সাংবাদিক ফখরুল ইসলাম, মোহাম্মদ ইমরান, মীর আহমদ এবং মাওলানা আমান উল্লাহ।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা জনতার মুখপাত্র, সত্যের পক্ষে কলম চালানোই তাঁদের দায়িত্ব। অথচ আজ সেই কলমধারীদের রক্তে রঞ্জিত হতে হচ্ছে, যা সভ্য সমাজের জন্য লজ্জাজনক।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকরাও অংশগ্রহণ করেন।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত