শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৬ এএম
১৬ জানুয়ারি ২০২৩, খাগড়াছড়ি বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বাবু ক্ষেত্র মোহন রোয়াজা। উপজাতীয় বিষয়ক সম্পাদক বাবু অটল চাকমা এবং লক্ষীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফোরকান হাওলাদার উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। তারা বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয় বলেই জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বৃদ্ধির এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত গণবিরোধী এবং অবিবেচনাপ্রসূত। প্রতি মাসে দাম সন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, যা জনগণের জন্য চলা কষ্টের। অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারি 'গণবিরোধী' সিদ্ধান্ত বাতিল করুন। সোমবার সভা সমাবেশে নেতারা এসব কথা বলেন। বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে বাবু ক্ষেত্র মোহন রোয়াজা বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, ভ্রান্তনীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সব দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে দূর ভোগের শিকার হচ্ছে । জনগণের জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে, কর্মসংস্থান নেই বললেই চলে। তিনি বলেন, দুই মাস আগে পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির পর এবার খুচরা তথা গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি সেচে, কল কারখানায় উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় এবং প্রতিটি জিনিসের মূল্য আরও বৃদ্ধি পাবে। আরোও বলেন, বিদ্যুৎ সেক্টরে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল দিতে হচ্ছে জনগণকে। দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনার জন্য বিদ্যুৎতের মূল্য বৃদ্ধি পাওয়ায় এখন জনগণের পকেট কাটা হচ্ছে। ১০ দফা দাবিসহ বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিএনপির আজ ১৬ জানুয়ারি খাগড়াছড়ি জেলা এবং উপজেলা পর্যায়ে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালিত হয়।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত