রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৫ এএম
প্রতিবেদন: শামসুর রহমান তালুকদার জাবেদ
বিভাগীয় প্রধান, সিলেট | জাতীয় দৈনিক আইবার্তা, সিটিজি নিউজ ও সিটিজি ক্রাইম টিভি।
সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম অল্প সময়ের মধ্যেই তার দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার মাধ্যমে নজিরবিহীন সফলতা অর্জন করেছেন। তিনি গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন এবং যোগদানের পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণ, আসামি গ্রেফতার, চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এই ধারাবাহিক কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ফেব্রুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত টানা পাঁচ মাস তিনি সিলেট
জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই হিসেবে মাননীয় পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
সবচেয়ে গর্বের বিষয়, জুন ২০২৫ মাসে অনুষ্ঠিত সিলেট রেঞ্জের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।
ব্যক্তিগত ও পেশাগত জীবন
আবুল কালাম ১৯৯১ সালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিষামনি গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।
তিনি ২০০৭ সালে মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৯ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে চাকুরিরত অবস্থায় সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন।
২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি কাজ করেছেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলা পুলিশে।
এএসআই আবুল কালাম পেশাগত জীবনে যেমন সৎ ও নিষ্ঠাবান, তেমনি ব্যক্তি জীবনে একজন পরিবারবান্ধব ও পরোপকারী মানুষ। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
সমাজ ও পুলিশের প্রতি অঙ্গীকার
কোম্পানীগঞ্জ থানায় দায়িত্ব পালনের সময় থেকেই তিনি জনসেবায় দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছেন। তাঁর নেতৃত্বে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধ গড়ায় এবং অপরাধ দমন কার্যক্রমে এসেছে দৃশ্যমান উন্নতি।
তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন ভবিষ্যতেও সঠিকভাবে দায়িত্ব পালন করে দেশের সেবায় নিজেকে আরও নিবেদিত রাখতে পারেন।
সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের পক্ষ থেকে
এএসআই আবুল কালামকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও নিরন্তর সফলতার কামনা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত