রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৭ এএম
পটিয়ায় পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, ওসির অপসারণের দাবি
আজগর আলি মানিক, প্রধান সম্পাদক | সিটিজি নিউজ
চট্টগ্রামের পটিয়ায় পুলিশের কথিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা ও ছাত্রসমাজ। আজ (মঙ্গলবার) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
বিক্ষোভকারীদের অভিযোগ, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে সম্প্রতি এক ঘটনায় নিরীহ জনগণের ওপর অপ্রয়োজনীয় বলপ্রয়োগ ও হামলা চালানো হয়েছে। তাদের দাবি, পুলিশ জনসাধারণের নিরাপত্তা
রক্ষার দায়িত্বে থাকলেও এই ঘটনার মাধ্যমে তারা তা ভূলুণ্ঠিত করেছে এবং প্রশাসনিক কর্তৃত্বের চরম অপব্যবহার করেছে।
বিক্ষোভকারীদের প্রধান দাবি, পটিয়া থানার ওসিকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এ ঘটনায় চট্টগ্রামের ছাত্রসমাজও রাস্তায় নেমে এসেছে। ছাত্রনেতা রাফির নেতৃত্বে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “পটিয়া থানার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যতক্ষণ না এই ওসিকে অপসারণ করা হবে, ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না।”
চট্টগ্রাম ছাত্র সমন্বয়ক নাইমুল ইসলাম নাঈম বলেন,
> “আমরা মাঠে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ওসি আমাদের অনেক ভাইকে রক্তাক্ত করেছে। তিনি আওয়ামী লীগের দোষর হয়ে কাজ করছেন। বাংলার মাটিতে এর বিচার অবশ্যই হবে।”
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত