রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৭ এএম
ইছামতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, নদীভাঙনের ঝুঁকিতে এলাকাবাসী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি: ওমর ফারুক
।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ও ২ নম্বর হোসনাবাদ ইউনিয়নের মধ্যবর্তী ইছামতি নদীর মোগলহাটের পশ্চিম পাশে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, রবার্টস রোডের ১০০ ফিট দক্ষিণে একটি বালু উত্তোলন মেশিন স্থাপন করে নদী থেকে বালু উত্তোলনের অপচেষ্টা চালানো হচ্ছে। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পার্শ্ববর্তী বসতবাড়ি ও কৃষিজমি নদীভাঙনের সরাসরি হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসীর দাবি, এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে রয়েছেন জায়গার
মালিক আবুল বাশার, যিনি শুধুমাত্র ভূমির মালিক হলেও সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ এরশাদ — রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র সদস্য এবং রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি। তাঁর প্রত্যক্ষ সহায়তায় হোসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজভীসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী বালু উত্তোলনের সঙ্গে জড়িত আছেন বলে স্থানীয়দের অভিযোগ।
ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত গাড়িযোগে পালিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে জায়গার মালিক আবুল বাশার গণমাধ্যমকে বলেন,
“আমি শুধু জমির মালিক। এলাকাবাসীর উদ্বেগ ও ক্ষতির বিষয়টি আমি একাধিকবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর সহযোগিতা পাইনি।”
অন্যদিকে এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তাদের ঘরবাড়ি ও জমিজমা চরম হুমকির মুখে পড়েছে। অথচ প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা নেই। তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা ও দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক এবং হোসনাবাদ ইউনিয়ন যুবদলের সদস্য জসিম উদ্দিনসহ স্থানীয় বহু সচেতন নাগরিক।
গ্রামবাসী রাঙ্গুনিয়া থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত