বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০১:০৭ এএম
ভাঙা বাসে জীবনের ঝুঁকি নিয়ে শৈলকূপার শিক্ষার্থীদের যাতায়াত, বারবার অভিযোগেও নেই সমাধান
ইবি প্রতিনিধি: মহিমা খান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা এখন চরম অব্যবস্থাপনার প্রতীক। প্রতিদিন কুষ্টিয়া, ঝিনাইদহ, শৈলকূপা ও আশপাশের এলাকা থেকে হাজারো শিক্ষার্থী ক্যাম্পাসে আসেন। তার মধ্যে শৈলকূপা রুটে শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতিনিয়ত ভাঙাচোরা ও অনিরাপদ বাসে যাতায়াত করছেন।
দুঃখজনক হলেও সত্য, বারবার এই সমস্যা নিয়ে বিভিন্ন মাধ্যমে লেখালেখি, অভিযোগ ও অনুরোধ জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ও টেকসই সমাধান নেওয়া হয়নি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে
সমস্যাগুলো আরও প্রকট হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের সংখ্যা একেবারেই অপ্রতুল। অধিকাংশ বাসই বাইরে থেকে ভাড়ায় আনা, যেগুলোর জানালা-দরজা ভাঙা, ফিটনেসহীন ও ঝুঁকিপূর্ণ। বাসচালকরা ইচ্ছেমতো বাস থামিয়ে যাত্রী তোলেন, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার আর অতিরিক্ত যাত্রীবোঝাই তো প্রতিদিনের চিত্র।
বিশেষ করে শৈলকুপা রুটে বাসের সংখ্যা এবং মান এতটাই নিম্ন যে, শত শত শিক্ষার্থী প্রতিদিন দাঁড়িয়ে কিংবা গাদাগাদি করে ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। অনেক সময় ক্লাস, এমনকি পরীক্ষাও মিস করতে হয়। মেয়েদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ, নিরাপদ যাতায়াতের ব্যবস্থা একেবারেই অনুপস্থিত।
বছরের পর বছর শিক্ষার্থীরা প্রতিবাদ করেও যখন সমাধান পান না, তখন হতাশা বাড়ে। শিক্ষার্থীরা প্রশ্ন করছেন—কেন শিক্ষকেরা ভালো বাসে যাবেন, আর শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ভাড়া বাসে? কেন প্রশাসন বারবার আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত নীরব থাকে?
এই দীর্ঘস্থায়ী সংকট নিরসনে জরুরি ভিত্তিতে নতুন বাস সংযোজন, ফিটনেসবিহীন বাস বাতিল, রুটভিত্তিক বাস সংখ্যা ও ট্রিপ বাড়ানো, চালকদের আচরণ নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং একটি স্বচ্ছ পরিবহন নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।
পরিবহন সংকটের কারণে যেন আর কোনো শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষা থেকে বঞ্চিত না হয় এবং দুর্ঘটনার শিকার না হয়—এই প্রত্যাশায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সমস্যা চিহ্নিত হলেও সমাধানের অভাবে দিন দিন শিক্ষার্থীদের আস্থাহীনতা বাড়ছে। এমতাবস্থায়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরিবহন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত