রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৭ এএম
*সেনাবাহিনীর বাঘাইহাট জোনের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুইজন ইউপিডিএফ সন্ত্রাসী আটক*
১৯/৬/২০২৫ ইং
মোঃফরিদ উদ্দিন
বাঘাইছড়ি উপজেলার প্রতিনিধি।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ১১ কিলো নামক এলাকা থেকে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে বাঘাইহাট জোনের সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপর ১৩০০ ঘটিকার দিকে ১১ কিলো এলাকায় বাঘাইহাট জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি এর পরিকল্পনায় লে: আয়মান ইনতিসার মজুমদার এর নের্তৃত্বে অতি বৃষ্টিতে ভিজে বাঘাইহাট জোনের সেনারা এ অভিযান পরিচালনা করেন ।
এ সময় তাদের থেকে দেশীয় পিস্তল(এলজি) ০১ টি, কার্তুজ ০২ টি, এমুনেশন (বল) ০৩ রাউন্ড, চাঁদা আদায়ের রশিদ(ল্যামিনিটিং) ১২ টি, চাঁদা আদায়ের রশিদ বই ১২ টি, নগদ অর্থ ৪০০ টাকা, মোবাইল ফোন ০১টি, হিসাবের খাতা ০১ টি, চাপাতি ০১ টি, রামদা ০১ টি, গুলতি/ বাটল ০১ টি, নোটবুক ০৪ টি, ব্যাগ ০২ টি, চাদা আদায়ের হিসাবের কাগজ ২১ টি, রাফ খাতা বড় ০১ টি জব্দ করা হয়।
আটককৃত হলেন—
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ১১ কিলো এলাকার দীঘিনালা- মারিস্যা রাস্তায় চাঁদা আদায়ের সময় ইউপিডিএফ (মূল) এর ২ জন সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃতদের ঠিকানা
১। সুবল/ সুগা চাকমা।(৪২) অস্ত্র সহ ।
বাবা: জ্ঞ্যানময় চাকমা
মা: জ্ঞ্যনতা চাকমা
গ্রাম: মারিস্যা
উপজেলা: বাঘাইছড়ি
জেলা: রাঙামাটি
২। বিন্দুময় চাকমা।(৪১)
বাবা: কিরণ মোহন চাকমা
মা: কৈত্যবদী চাকমা
গ্রাম: হাজছোড়া (শান্তিলাল কারবারি পড়া)
উপজেলা: বাঘাইছড়ি
জেলা: রাঙামাটি
বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি জানান, বিগত দিনেও আমারা বাঘাইহাট জোন অধীনস্থ শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) পন্থী অস্ত্র সহ চাঁদাবাজ ধরতে সক্ষম হয়েছি। আমাদের কাছে তথ্য রয়েছে, ইউপিডিএফ(প্রসীত) দলের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় চাঁদাবাজি করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। জোন কমান্ডার আরও বলেন ভবিষ্যতেও এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যহত থাকবে। দেশের সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। বাঘাইহাট জোন কোনও অবস্থাতে কোন সশস্ত্র সন্ত্রাসীকে বা পাহাড়ে শান্তি বিনষ্টকারীকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। বাঘাইহাট জোনের অউতাধীন, যেখানেই চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করবে সেখানেই বাঘাইহাট জোন অপারেশন কার্যক্রম পরিচালনা করবে।
পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিদেরকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান বাঘাইহাট জোন কমান্ডার।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত