রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৪ এএম
বায়েজিদে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা ও পুলিশি সখ্যতায় ‘অপরাধ সাম্রাজ্য’ গড়ে তোলার অভিযোগ
রিপোর্ট: আজগর আলী মানিক, প্রধান সম্পাদক, সিটিজি নিউজ
চট্টগ্রামের বায়েজিদ থানায় স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে ভয়াবহ অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গ্রুপের ঘনিষ্ঠ পরিচয়ে নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরে নানা অপকর্ম করে চলেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আব্দুল খালেক নিয়মিতভাবে এলাকার ইয়াবা ব্যবসায়ী ও মোবাইল ছিনতাইকারীদের কাছ থেকে মাসোয়ারা আদায় করে থাকেন। তার ছত্রচ্ছায়ায় এসব অপরাধীরা নিরাপদে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
একাধিক সূত্রে জানা গেছে, ফটিকছড়ি ও রাউজানে প্রবাসী বা স্থানীয় কেউ ঘরবাড়ি নির্মাণ করতে চাইলে খালেকের অনুমতি ও চাঁদা ছাড়া তা সম্ভব নয়। চাঁদা না দিলে তার লোকজন দিয়ে ভয়ভীতি দেখানো হয়। একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, তিনি ১ লাখ ৮০ হাজার টাকার ইট-বালু সরবরাহ করলেও খালেক কেবল ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি অর্থ আত্মসাৎ করে তিনি দাবি করেন, "বিএনপির জন্য গেছে।"
এছাড়া অভিযোগ রয়েছে, খালেক গরিব ও সাধারণ মানুষকে নারী দিয়ে ফাঁসিয়ে মোটা অংকের অর্থ আদায় করেন। এসব ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। এলাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না, কারণ তার রয়েছে থানা পুলিশে প্রভাব।
বায়েজিদ থানার এক নেতার হাত ধরে প্রভাবশালী হয়ে উঠেছেন। অভিযোগ রয়েছে, এসআই হাসেম, মেজবাহ উদ্দিনসহ পুলিশের কয়েকজন সদস্য নিয়মিত তার তুলা কোম্পানির অফিসে যাতায়াত করেন এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন।
স্থানীয়রা বলছেন, “আমরা এখন জিম্মি। কেউ মুখ খুললেই হয়রানি হতে হয়।” এই পরিস্থিতিতে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযোগ অতি গুরুতর। তদন্তের স্বার্থে আব্দুল খালেকের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও তার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা জরুরি।
স্থানীয় প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার সংস্থার উচিত দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করা। পাশাপাশি ভুক্তভোগীদের জন্য একটি গোপনীয় অভিযোগ কেন্দ্র চালু করা প্রয়োজন, যাতে তারা নিরাপদে বিচার চাইতে পারেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, এ ধরনের অপরাধ দমন করতে হলে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত