রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৩ এএম
৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন আহ্বায়ক কমিটির দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন শাহীন
রিপোর্ট : আজগর আলী মানিক, প্রধান সম্পাদক, সিটিজি নিউজ।
চট্টগ্রাম, ৫ জুন ২০২৫:
চট্টগ্রাম মহানগর বিএনপির ৩৭ নম্বর ওয়ার্ডের নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন শাহীন। একইসাথে তিনি বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম বার ও জেলা বার-সম্পর্কিত বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহণের পর এক বিবৃতিতে তিনি মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করেন এবং কৃতজ্ঞতা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি। তিনি আন্তরিক ধন্যবাদ জানান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব, সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে।
তিনি বলেন, “এই দায়িত্ব পালন একার পক্ষে সম্ভব নয়, এটি সকলের সহযোগিতা ছাড়া সম্ভব হবে না।” তিনি ৩৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “আমি চাই এমন একটি সর্বজনগ্রহণযোগ্য, ত্যাগী, মেধাবী ও জেল-জুলুম-নির্যাতনের শিকার নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত কার্যকর ও সুসংগঠিত কমিটি উপহার দিয়ে বিদায় নিতে। আমি নিজে কোনো পদ-পদবী নিয়ে ওয়ার্ডে থাকতে চাই না।”
সেলিম উদ্দিন শাহীন আরও বলেন, “এই মুহূর্তে হিংসা-বিদ্বেষ নয়, বরং পজিটিভ নেতৃত্বের প্রতিযোগিতাই হওয়া উচিত। তরুণদের চাহিদা বুঝে তাদের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে কার্যকর নেতৃত্ব গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
তিনি দলের ‘Right man in the right post’ নীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে একটি কার্যকর ও শক্তিশালী কমিটি গঠন করাই হবে আমার দায়িত্বের পরিণতি।”
নতুন আহ্বায়ক আশা প্রকাশ করেন যে, ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতায় এই আহ্বায়ক কমিটি সাফল্যের সঙ্গে অগ্রসর হবে এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।
বিবৃতির শেষে তিনি আল্লাহর সাহায্য কামনা করেন এবং বলেন, “আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।”
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত