রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৩ এএম
রাঙ্গুনিয়ায় যুবদল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার: রাজনৈতিক নেতাকর্মীদের তীব্র নিন্দা
রিপোর্ট: আজগর আলী মানিক,প্রধান সম্পাদক , সিটিজি ক্রাইম নিউজ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন ১৪ নম্বর রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল তাকে হয়রানির লক্ষ্যে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে দাবি করেছেন তার রাজনৈতিক সহকর্মীরা।
মিজানুর রহমান একজন সক্রিয় রাজপথের সৈনিক। ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়িত থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতির মাঠে প্রবেশ করেন। পরবর্তীতে যুবদলের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে তিনি ১৪ নম্বর রাজানগর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। তিনি বিএনপির প্রয়াত নেতা উম্মাহ কাদের চৌধুরী-এর আদর্শের অনুসারী এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি প্রাপ্তি ইউসুফ চৌধুরী-এর ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
সম্প্রতি তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা। রাঙ্গুনিয়া ৩ নম্বর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক ওমর ফারুক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মিজান ভাইকে রাজনৈতিকভাবে চিনি ও জানি। স্বৈরাচার আমলে তিনি রাজপথে বুক চিতিয়ে কাজ করেছেন। এমন একজন সংগ্রামী নেতার বিরুদ্ধে অপপ্রচার অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “বর্তমানে বিএনপির কিছু ভেতরের দোসর ও স্বৈরাচারপন্থী একটি চক্র মিলে তাকে সমাজের চোখে হেয় করার চেষ্টা করছে, যা আমরা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাই।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকা এবং জনপ্রিয়তা অর্জনের কারণেই তাকে টার্গেট করা হচ্ছে। মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে দুর্বল করার অপচেষ্টা করা হচ্ছে।
এদিকে এলাকাবাসীর অনেকেই জানান, মিজানুর রহমান একজন সদালাপী, পরিশ্রমী এবং জনবান্ধব নেতা। ইউনিয়নের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাকে দেখা গেছে। তার বিরুদ্ধে অপপ্রচারের খবর শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট মহলের দাবি, এই অপপ্রচারের পেছনে যে চক্রটি সক্রিয় রয়েছে, তাদের খুঁজে বের করে দলীয় ও সামাজিকভাবে প্রতিহত করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন সংগ্রামী নেতার সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
যুবদলের নেতাকর্মীরা জানান, তারা ঐক্যবদ্ধভাবে মিজানুর রহমানের পাশে রয়েছেন এবং যেকোনো অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত