রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৫ এএম
দৌলতখানে ঘূর্ণিঝড়"শক্তি"কেড়ে নিলো নাগর মাঝির একমাত্র ইনকামের শেষ সম্বল
মোহাম্মদ নুর উদ্দিন হাওলাদার ভোলা জেলা প্রতিনিধ
গত ২৯শে (মে)রাতে ঘূর্ণিঝড় "শক্তি" দৌলতখান উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের বেরিবাধের বাসিন্দা নাগর মাঝির একমাত্র ইনকামের নৌকাটি ভেঙ্গে চুরমার করে দেয়।
নাগর মাঝি বলেন,ঘূর্ণিঝড় শক্তি'র কথা শুনে আমি সেদিন আর নদীতে যাইনি।আমি নৌকাটি যত্নসহকারে বেঁধে রেখে বাড়িতে চলে যাই।সকালে গিয়ে দেখি নৌকাটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।ব্লকের সাথে আঘাত করে আমার মাছ ধরার নৌকাটি ভেঙ্গে দিলে পানিতে ডুবে যায়।আমি তা দেখে অজ্ঞান হয়ে পড়ি।তখন আমার পাশে থাকা লোক গুলো আমাকে বাড়িতে নিয়ে
যায়।
স্থানীয় সূত্রে জানাযায়,নাগর মাঝি একজন গরীব অসহায় লোক।বাড়ি ঘর নদী অনেক আগেই ভেঙ্গে নিয়েছে।এখন কোন রকম পরিবার নিয়ে বেরিবাধে বসবাস করে আসছে।দীর্ঘদিন ধরে এনজিও এবং প্রতিবেশীর ঋণের চাপে দিশেহারা।তার মধ্যে আবার এত বড় ক্ষতি হয়ে গেলো।
নাগর মাঝি বলেন,আমার পরিবারের জন্য একমাত্র উপার্জন করা এই নৌকাটি।আমার ছোট ছোট ৪সন্তান আছে তারা আজ কয়েকদিন না খেয়ে আছে।
আমার এই নৌকাটি ছাড়া আর কোন ধন,সম্পদ,টাকা পয়সা কিছুই নেই।এই মাছ ধরার নৌকাটি করতে গিয়ে এনজিও থেকে ঋণ নিয়েছি এখন তাদের ঋণ পরিশোধ না করলে তারা আমার নামে মামলা করবে।তাছাড়াও,আমি আমার প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে এই সাভারটি করেছি মাছ ধরে যেন পরিবারের মুখে দু-মুঠো ভাত দিতে পারি,কিন্তু তা হলোনা।নাগর মাঝি বলেন,আমি এখন এই নৌকাটি মেরামত করতে গেলে সব মিলিয়ে দুই লক্ষ টাকা খরচ হবে।এত টাকা কোথায় পাবো আমার তো এখন দু-মুঠো ভাত খেতেই দায়।
তাই আমি দৌলতখান উপজেলা দায়িত্ববানদের কাছে অনুরোধ করছি আমাকে যেন সহযোগিতা করে আমার পরিবারের মুখে দু-মুঠো ভাত দিতেপারি।অনেক বড় ঋণের বোঝা যেন পরিশোধ করে আমি এবং আমার পরিবারকে মুক্ত করতে পারি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত