রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৫ এএম
ভোলার সন্তান পারভেজ: রাজপথের সাহসী সৈনিক ও মানবতার এক উজ্জ্বল মুখ
রিপোর্ট: আজগর আলী মানিক, প্রধান সম্পাদক, সিটিজি নিউজ
ভোলা জেলার শিবপুর ইউনিয়নের মধ্যে রতনপুর ৮ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রসোমুদ্দি পাটারি বাড়ির সন্তান মোঃ পারভেজ, একজন পরিচিত ও প্রভাবশালী নাম স্থানীয় ও জাতীয় রাজনীতির অঙ্গনে। রাজনীতির প্রতি তার টান ছাত্রজীবন থেকেই, তখন থেকেই তিনি সক্রিয়ভাবে যুক্ত ছাত্রদলের মাধ্যমে রাজনীতির ময়দানে। পরে তিনি যুবদলের সাথে যুক্ত হন এবং বর্তমানে বিএনপির একজন সক্রিয় ও নির্ভরযোগ্য কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
পারভেজ বর্তমানে বসবাস করছেন ঢাকায়। কর্মসূত্রে তিনি একজন সফল ব্যবসায়ী হলেও, রাজনীতি ও মানবসেবাই তার জীবনের মূল লক্ষ্য। তার রাজনৈতিক কর্মকাণ্ডে রাজপথ সব সময় সরগরম, কারণ মিছিল-সমাবেশে সর্বপ্রথম উপস্থিত থাকেন এই সাহসী সৈনিক। নেতাকর্মীদের ভাষায়, “পারভেজ রাজনীতিতে যেমন ত্যাগী, তেমনি মানবিক।” তিনি শুধু রাজনীতি করেন না, বরং দলের দুঃসময়ে কর্মীদের পাশে থাকেন নিরবচ্ছিন্নভাবে।
দলের প্রতি তার এই অকুণ্ঠ ভালোবাসা এবং নেতাকর্মীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব তাকে আলাদাভাবে পরিচিত করেছে। এলাকার অসহায় মানুষ ও গরীব-দুঃখীদের পাশে তিনি বরাবরই থেকে আসছেন। বিশেষ করে কেউ বিপদে পড়লে পারভেজ সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন। রাজনীতির পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে তিনি সর্বদা সক্রিয়।
তার পরিবারও বিএনপির আদর্শ রাজনীতির সাথে জড়িত, যা প্রমাণ করে এটি তার রক্তে মিশে থাকা এক আস্থার জায়গা। পারভেজ নিজে যেমন রাজনীতিতে নিষ্ঠাবান, তেমনি তার পরিবারকেও সেই নীতি-আদর্শে গড়ে তুলেছেন। অনেকেই মনে করেন, বিএনপির পরবর্তী কমিটিতে তাকে একটি গুরুত্বপূর্ণ পদে রাখা উচিত। তার অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও নেতৃত্বের গুণাবলি দলকে আরও শক্তিশালী করে তুলতে পারে।
রাজনীতি হোক অথবা ব্যবসা – দুই ক্ষেত্রেই পারভেজ এক অনুকরণীয় দৃষ্টান্ত। তার নিরবচ্ছিন্ন সংগ্রাম, আন্তরিকতা এবং আদর্শবান মনোভাব তাকে আগামীর নেতৃত্বে দেখতে চায় ভোলা তথা গোটা বিএনপি পরিবার। তার মতো ত্যাগী নেতাই দলের প্রকৃত শক্তি।
সিটিজি নিউজ সব সময় দেশপ্রেমিক, জনসেবায় নিয়োজিত এবং আদর্শনিষ্ঠ নেতাকর্মীদের সাফল্যের গল্প তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত