ওসি আরিফুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত দাবি নাগরিকদের

sub-editor    ১০:৫০ পিএম, ২০২৫-০৫-০২    59

ওসি আরিফুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত দাবি নাগরিকদের

ওসি আরিফুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত দাবি নাগরিকদের
প্রতিবেদক: মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ দুর্নীতি, রাজনৈতিক হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা মামলার বিস্তৃত অভিযোগ। ভুক্তভোগীদের স্বাক্ষরিত একাধিক অভিযোগপত্র ও স্থানীয় নাগরিকদের বক্তব্যে উঠে এসেছে ওসির বিরুদ্ধে দুঃসহ অভিজ্ঞতার চিত্র।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পরিবার কল্যাণ সম্পাদক জাকির হোসেন মিশু বাংলাদেশ পুলিশের আইজিপি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে দায়ের করা অভিযোগপত্রে জানান, ২৪ অক্টোবর ২০২৪ তারিখে একটি মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয় (মামলা নং ৩৩(১০)২০২৪)। অভিযোগে বলা হয়, আমিন জুট মিলসের গেটে একটি ট্রাক থেকে মালামাল নেয়ার ঘটনার সময় তিনি চকবাজারের অফিসে অবস্থান করছিলেন, যার প্রমাণস্বরূপ সিসিটিভি ফুটেজ রয়েছে। এমনকি মামলার বাদী নিজে আদালতে গিয়ে জানান, তিনি জাকিরের বিরুদ্ধে কোনো মামলা করেননি। আদালত এই তথ্য গ্রহণ করে তাকে জামিন দেন।

জাকির হোসেনের দাবি, থানায় গিয়ে ওসির কাছে জানতে চাইলে তিনি হুমকি দিয়ে বলেন, “তোমার নামে আরও মামলা রেডি হচ্ছে, প্রস্তুত থাকো।” অভিযোগে আরও বলা হয়, ওসি প্রতিদিন তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করছেন। ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা, বিনা কারণে আটকে রেখে টাকা নেয়া তার নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে।

আরিফুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গ্রিন বেলি এলাকায় পাঁচ কাঁঠা জমিতে বিশটি আধাপাকা ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছেন, যার বাজার মূল্য তিন কোটি টাকার বেশি। এছাড়াও হাবিবুল্লাহ বাহার রোডে ১৭ তলা ভবনে তার একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার মালিকানা নিয়েও প্রশ্ন উঠেছে।

এছাড়া, ওসি আরিফের ছত্রছায়ায় যুবলীগ ও ছাত্রলীগের একাধিক সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা রয়ে গেছে ধরা-ছোঁয়ার বাইরে। এদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ রহিম, সেলিম উদ্দিন জয়, নাটো ইকবাল, এনাম, ইলিয়াস সরকার, মইনুদ্দিন আজমি ও নুর ইসলাম জনি। তাদের বিরুদ্ধে ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলার অভিযোগ রয়েছে। এমনকি বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি হয়েও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তারা সারশিট থেকে বাদ পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, নুর ইসলাম জনির সঙ্গে আত্মিক যোগাযোগ রয়েছে পাঁচলাইশ থানা যুবলীগ নেতা মহি রুবেলের, যিনি ওসি আরিফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একটি কল রেকর্ডে স্পষ্টভাবে শোনা যায়, ওসি জনিকে ধরার ভান করছেন, অথচ আড়ালে তাকে রক্ষা করছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, থানায় সাধারণ মানুষ ন্যায্য বিচার পান না, বরং অভিযোগ জানাতে গেলেই ভয়ভীতি ও হয়রানির শিকার হন। বহু আগে থেকেই ওসির বিরুদ্ধে দুর্নীতির গুঞ্জন শোনা গেলেও সাম্প্রতিক ঘটনায় তা আরও জোরালোভাবে প্রকাশ্যে এসেছে।

দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার পক্ষ থেকে একাধিকবার মোবাইল নম্বরে কল করলেও ওসি আরিফুর রহমান কোনো উত্তর দেননি।

নাগরিক সমাজ, ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি—ওসি আরিফুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করা হোক। প্রমাণিত হলে যেন তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। একজন দুর্নীতিগ্রস্ত অফিসারের নেতৃত্বে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত নয়, বরং তা রাষ্ট্রের সুশাসনের অন্তরায় হয়ে দাঁড়ায়।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ