পটিয়ায় ওয়াকফ এস্টেটের জমিতে অনুমোদনহীন মসজিদ নির্মাণ: হাইকোর্টের রুল, ৬০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ

sub-editor    ০১:০০ পিএম, ২০২৫-০৫-০১    1370

পটিয়ায় ওয়াকফ এস্টেটের জমিতে অনুমোদনহীন মসজিদ নির্মাণ: হাইকোর্টের রুল, ৬০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ

পটিয়ায় ওয়াকফ এস্টেটের জমিতে অনুমোদনহীন মসজিদ নির্মাণ: হাইকোর্টের রুল, ৬০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ

প্রতিবেদক:  আজগর আলী মানিক;প্রধান সম্পাদক, সিটিজি নিউজ।

চট্টগ্রামের পটিয়ায় আনোয়ার আলী চৌধুরী ওয়াকফ এস্টেটের জমিতে কোনো আইনানুগ অধিগ্রহণ, চুক্তি বা অনুমোদন ছাড়াই ‘পটিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত রুলে জানতে চেয়েছেন, কেন ওই জমিতে অনুমোদনহীনভাবে অবৈধ নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন যথাযথ আইনি প্রক্রিয়ায় জমি অধিগ্রহণ করে ওয়াকফ এস্টেটকে ক্ষতিপূরণ প্রদান ও মসজিদের নাম পরিবর্তন করে ‘হাজী আনোয়ার আলী চৌধুরী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে নামকরণ করা হবে না—তা ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্টদের।

একই সঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, উক্ত জমিতে কোনো অনুমোদন বা চুক্তি ছাড়া নির্মিত মসজিদের বিষয়ে পূর্ণাঙ্গ, নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। সেই সঙ্গে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন আদালত।

এ ছাড়া আদালত আরও নির্দেশ দিয়েছেন, আবেদনকারী কর্তৃক ২০২৫ সালের ১৩ জানুয়ারি জমা দেওয়া ক্ষতিপূরণ ও নামকরণ সংক্রান্ত আবেদনসমূহ ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া সাংবাদিকদের জানান, মসজিদ নির্মাণ একটি মহৎ কাজ হলেও তা যদি আইন পরিপন্থীভাবে কোনো ব্যক্তিগত বা ওয়াকফ সম্পত্তিতে হয়, তবে তা ভবিষ্যতে বিরাট আইনি জটিলতার কারণ হতে পারে। তিনি বলেন, “ওয়াকফ এস্টেটের জমি কোনো ধরনের অধিগ্রহণ বা চুক্তি ছাড়াই সরকারি স্থাপনার জন্য ব্যবহার করা হচ্ছে, যা সংবিধান ও আইনের লঙ্ঘন।”

রিটের পক্ষে শুনানিতে অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়াকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আবু শাহেদ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালতের নির্দেশনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন বিস্তারিত তদন্ত করতে হবে এবং প্রকৃত তথ্য নিরূপণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, এ রুলের মাধ্যমে ভবিষ্যতে ওয়াকফ বা ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে সরকারি স্থাপনা নির্মাণের ক্ষেত্রে আইন মেনে চলার সংস্কৃতি জোরদার হবে এবং ধর্মীয় স্থাপনার ভাবমূর্তিও সুরক্ষিত থাকবে।

রিটেলেড নিউজ

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও মোটরসাইকেল ব্যবহারে অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জায়গা ব্যবহারের অভিযোগ, সাইনবোর্ড ঘিরে প্রশ্ন

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জায়গা ব্যবহারের অভিযোগ, সাইনবোর্ড ঘিরে প্রশ্ন

sub-editor

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জায়গা ব্যবহারের অভিযোগ, সাইনবোর্ড ঘিরে প্রশ্ন নিজস্ব প্রতিবেদক: একটি জ... বিস্তারিত

সর্বশেষ