রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৮ এএম
শহীদনগর ও আশপাশে মাদক ব্যবসায়ীদের রাজত্ব, ওসি আরিফুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন
রিপোর্ট :আজগর আলী মানিক; প্রধান সম্পাদক,সিটিজি নিউজ।
শহীদনগর, পাহাড়িকা আবাসিক, আমিন কলোনি এবং শান্তিনগর এলাকায় মাদক ব্যবসা একপ্রকার প্রকাশ্যেই চলছে বলে অভিযোগ উঠেছে। এসব এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
তথ্যমতে, শহীদনগর চারতলার মোড় এলাকায় নাসির, বাকুম, পাখি, রেহেনা, তাজু ও 'ব্ল্যাক' সোহেল নামক পরিচিত মাদক ব্যবসায়ীরা সক্রিয়ভাবে মাদক বাণিজ্য পরিচালনা করে আসছে। ওসি আরিফুর রহমানের আমলে তাদের বিরুদ্ধে কোনো অভিযান চালানো হয়নি বা তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি।
পাহাড়িকা আবাসিকের শেষ প্রান্তে মাদক ব্যবসায়ী হাসিনা, আলাদা এবং খোকন একইভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, রউফবাদ মিয়ার পাহাড়ের ওপরে খতিজা মান্নান 'জোয়ার স্পট' পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।
আমিন কলোনি এলাকায় হামকা আলামিন, ডাল শুক্কুর এবং মানিক মাদক ব্যবসা পরিচালনা করছে। শান্তিনগর এলাকায় জসিম এবং হাশেম নামের দুই মাদক ব্যবসায়ী বছরের পর বছর ধরে সক্রিয়, অথচ তাদের বিরুদ্ধেও কোনো দৃশ্যমান অভিযান পরিচালিত হয়নি।
স্থানীয় সূত্র দাবি করছে, এসব মাদক ব্যবসায়ীর নিরাপত্তা ও মুক্ত চলাচলের পেছনে রয়েছে প্রভাবশালী পুলিশের ছায়া। অভিযোগ রয়েছে, ওসি আরিফুর রহমান নিয়মিতভাবে মাসোহরা গ্রহণের মাধ্যমে এই চক্রকে রক্ষা করে চলেছেন। তার দুই ঘনিষ্ঠ সহযোগী, এএসআই হাশেম ও এএসআই মেজবাহ — এলাকাজুড়ে ওসি আরিফের হয়ে চাঁদা আদায়ের কাজ চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
ভুক্তভোগীরা জানান, পুলিশের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাওয়া যায় না। উল্টো মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে হুমকি দেয় এবং এলাকায় ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল এবং এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি করেছেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে জানতে ওসি আরিফুর রহমান ও অভিযুক্ত এএসআইদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত