রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭ এএম
চট্রগ্রাম থেকে আজগর আলি মানিক সম্পাদক সিটিজি নিউজ ।।।। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরজাদ হোসেন সজিব নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সজিব কারাগারে যমুনা ভবনের ৭ নম্বর ওয়ার্ডে থাকতেন। তবে সজিবের স্বজনরা কারাগারে মারামারিতে আহত হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন।। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, কারাগারে হঠাৎ বুকে ব্যথার কথা জানালে দ্রুত আসামি ফরজাদ হোসেনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরু বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে।।এক প্রশ্নের জবাবে সুপার ইকবাল হোসেন বলেন, কারাগারে কোনো মারামারির ঘটনা ঘটেনি। তিনি যে ওয়ার্ডে থাকতেন সেখানে গিয়ে সরেজমিন তদন্ত করেও মারামারি করার কোনো সত্যতা পাইনি। পরিবারের সদস্যরা মারামারিতে আহত হয়ে মৃত্যুর দাবি অমুলক। আসামি ফরজাদ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।। মৃত সজিবের স্ত্রীর বড় ভাই মো. সোহেল বলেন, সকাল সাড়ে ১১টার দিকে কারাগার থেকে একটি নম্বরে ফোন করে সজিবের সঙ্গে গোসল করার সময় পানি নিয়ে মারামারি হওয়ার কথা বলা হয়। তাই তাকে বর্তমান ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বদলির কথা বলে ২০ হাজার টাকা দাবি করেন। তার ২০ মিনিট পরে আরেক নম্বর থেকে ফোন করে সজিব হঠাৎ অসুস্থ হয়েছে জানিয়ে দ্রুত স্বজনদের চমেক হাসপাতালে যাওয়ার জন্য বলা হয়। হাসপাতালে গিয়ে সজিবের শরীরের মধ্যে মারধরের চিহ্ন দেখতে পেয়েছি। তার হৃদরোগে মৃত্যু হতে পারে না।
কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ডাকাতি চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৭ মার্চ আদালত আসামি ফরহাদকে কারাগারে পাঠায়। তারপর থেকে তিনি কারাগারের কারাগারে যমুনা ভবনের ৭ নম্বর ওয়ার্ডে থাকতেন।।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত