রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৮ এএম
চরবিশ্বাসে ভয়াবহ দখল-তাণ্ডব: অস্ত্রের মুখে শতাধিক গাছ কেটে নিয়ে গেল দুষ্কৃতিকারীরা
রিপোর্ট: আজগর আলী মানিক
প্রধান সম্পাদক, সিটিজি নিউজ
প্রতিবেদন:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে ঘটেছে এক নজিরবিহীন তাণ্ডব। গত ১৪ এপ্রিল, সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে সংঘবদ্ধ একদল দুষ্কৃতিকারী সশস্ত্র অবস্থায় স্থানীয় মোঃ মাহন উদ্দিনের পৈতৃক ভোগদখলীয় জমিতে হামলা চালায়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা দেশীয় অস্ত্র, ভেকু (স্কেভেটার), ট্রলি ট্রাক ও বৈদ্যুতিক করাতসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে একে একে শতাধিক মূল্যবান গাছ কেটে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩,৪৯,৫০০ টাকা মূল্যের ৬৩টি বিভিন্ন প্রজাতির গাছ—যার মধ্যে রয়েছে সোহাগরি, মাছ নারিকেল, কড়াই, জাম ও মেহগনি—কেটে ফেলা হয়। শুধু গাছই নয়, ভেকু দিয়ে কাটাহয় বসতবাড়ির পূর্ব দিক থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মাটি, যা বাড়ির সীমানা ও কাঠামোগত নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
ঘটনার পূর্ব মুহূর্তে জমির সীমানা নিয়ে বাদী ও ১ ও ১২ নম্বর আসামির মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই পরিকল্পিতভাবে দা, লাঠি, রড ও প্রাণনাশক অস্ত্র নিয়ে ২০-২৫ জনের একটি দল হামলা চালায়। তারা অস্ত্র উঁচিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
ভুক্তভোগী জানান, হামলার সময় তার ঢাকায় অবস্থানরত ভাইদের জমিও দখলের চেষ্টা করা হয়। উপস্থিত স্থানীয়রা পুরো ঘটনা প্রত্যক্ষ করলেও সন্ত্রাসীদের হাতে অস্ত্র থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস পাননি।
থানায় মামলা দায়েরের চেষ্টা করলেও অভিযুক্তদের হুমকির মুখে বাদী আদালতের শরণাপন্ন হন। তিনি ১৬ এপ্রিল পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনালে (মামলা নম্বর: ০৭/২০২৫) লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে এবং প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র, ভিডিও ফুটেজ, আলোকচিত্র, জমির কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণ সংযুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এলাকায় দাঙ্গাবাজ ও ভূমিদস্যু হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে একাধিকবার জমি দখল ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
চরবিশ্বাস এলাকার শান্তিপ্রিয় মানুষ বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত