বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০২:৩৮ এএম
গোল চিহ্নিত করা ব্যক্তিটি হচ্ছেন আবুল কালাম খান
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ফ্যাসীবাদী আওয়ামী লীগের সুবিধাভোগীদের অন্যতম একজন লোক ।
তিনি কালিশুরী ইউনিয়ন ৩ নং পোনাহুড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ব্যক্তিগত জীবনে হতদরিদ্র পরিবারের সন্তান এই কালাম খান।
তার পিতা মরহুম লাল মিয়া কালিশুরী বাজারে ফুটপাতে বাদাম,খুরমা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন, দারিদ্রের টানে কালাম খান কিশোর জীবনে ঢাকাতে গমন করেন, তিনি সেখানে বাসের হেলপারি করে জীবিকা নির্বাহ করতেন।
পরবর্তীতে কালিশুরীতে এসে প্রাণ কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা করেন।তখন তার নাম হয় প্রাণ কামাল, ২০০৮ সালের ফখরুদ্দিন
মইনুদ্দিনের সাজানো নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে আলাউদ্দিনের চেরাগ পেয়ে যায় কালাম খান। কালিশুরীর দানব নেছার উদ্দিন শিকদার জামালের অর্থনৈতিক দুর্নীতির অন্যতম সহযোগী হয়ে যায় কালাম খান।
বাজারের ইজারা থেকে শুরু করে সব অর্থনৈতিক কল কাঠির চাবি চলে যায় তার হাতে, শুরু হয় লাখ লাখ থেকে কোটি টাকা উপার্জন, পার্সেন্টিজ চলে যায় ফ্যাসিবাদী নেছার উদ্দিন শিকদারের কাছে, বিভিন্ন সময় কালাম খান কালিশুরী বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জামালের নির্দেশনায় চাঁদা আদায় করে জামালকে পৌঁছে দিত, তার অন্যতম হচ্ছে সকল নির্বাচনের সময় বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উঠানো, আওয়ামীলীগ অফিস উঠানোর সময় কমপক্ষে দুই কোটি টাকা চাঁদা উঠানো,সিসিটিভি নাম করে চাঁদাবাজির ঘটনা, বিভিন্ন সময় কালাম খান আওয়ামী লীগের দলীয় প্রচারে বিরোধী দলের সাথে মার মুখী আচরণ করত, বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জনাব জব্বার মৃধার ছোট ভাই কাউয়ুম মৃধা আওয়ামী লীগের নীল নকশা ভোটে সাধারণ জনগণ যাতে কেন্দ্র না যায়, সেই লিফলেট বিতরণ করার সময় কালাম খান এবং তার শ্যালক বাবুল মেম্বার কাইয়ুম মৃধার উপরে আক্রমণ চালায়। তিনি ছিলেন নেছার উদ্দিন শিকদার জামালের ক্ষমতার অপব্যবহারের অর্থনৈতিক যোগানদাতা,তার রয়েছে অঢেল অপ্রদর্শিত কালো টাকা, কালিশুরী বাজারের উত্তর প্রান্তে তার একাধিক মার্কেট, আবাসিক ফ্লাট বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা, সচেতন মহলের মনে প্রশ্ন, নুন আনতে পান্তা ফুরানো লোকের এত সম্পদ কিভাবে হল? তিনি কি আয় কর দেন ? আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা যেখানে পলাতক, সেখানে কালাম খান কালিশুরীতে রয়েছে বহাল তবিয়াতে,যা রাষ্ট্র এবং সরকারের জন্য হুমকি স্বরূপ, এই টাকা ওয়ালা কালাম খানরের মত লোকজন যদি কালিশুরী বাজারে অবস্থান করে তবে যে কোন মুহূর্তে আওয়ামী লীগ কে এরা সংঘটিত করে আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর সম্ভাবনা রয়েছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করে বলেন কি এমন অদৃশ্য শক্তি যার ফলে ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর চাঁদাবাজ কালাম খাঁন বহাল তো বিয়েতে রয়েছে।
বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং রাজনৈতিক মহল ও সুশীল সমাজের ভেবে দেখা উচিত।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত