রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪ এএম
বাউফলে খালের পানি ঘোলা করা নিয়ে মারামারি, আহত ৪
বাউফল পটুয়াখালী, প্রতিনিদি মোঃ ইমরান হোসাইন
পটুয়াখালীর বাউফলে দ্রুত গতিতে ট্রলার চালিয়ে খালের পানি ঘোলা করে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার কালাইয়া ইউনিয়নের কোটপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- ওই এলাকার নিবারন ঘরামীর মেয়ে পুতুল রাণী (৪০), ছেলে আদিত্য ঘরামী (৪৩), শ্রীচরণ ঘরামীর স্ত্রী পূর্ণলক্ষী (৫৩) ও তার ছেলে নওমুসলিম আবদুল্লাহ ওরফে শুভ (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কোটপাড় কমলা রানীর দিঘীর
খালে স্থানীয় বাসিন্দা আবদুল হাইর মেয়ে শাহনাজ আক্তার (১৬) ও আদিত্য ঘরামীর মেয়ে বৈশাখী (১২) খালের পানিতে থালা বাসন ধোওয়ার কাজ করছিলেন। এমন সময় শ্রীচরণ ঘরামীর ছেলে দিপংকর (১৬) দ্রুত গতিতে সেখান দিয়ে ট্রলার চালিয়ে যায়। এতে খালের পানি ঘোলা হয়ে যায়। বিষয়টি নিয়ে দিপংকরের সঙ্গে শাহনাজ ও বৈশাখীর কথা কাটাকাটি। এ নিয়ে সন্ধ্যার দিকে দিপংকরের মা পূর্ণলক্ষী ও বৈশাখীর বাবা আদিত্য ঘরামীর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
আদিত্য ঘরামী বলেন, খালের পানি ঘোলা করা নিয়ে ঝগড়া থেকে মারামারির ঘটনা ঘটেছে। দিপংকর ও আবদুল্লাহ লাঠিসোঠা নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা করে আমাকে ও আমার বোনকে আহত করে।
খালের পানি ঘোলা করা নিয়ে মারামারি হয়েছে বলে স্বীকার করেছেন পূর্ণলক্ষী। তিনি বলেন, আমাকে ও আমার নওমুসলিম ছেলেকে মারধর করে আহত করেছেন আদিত্য ঘরামী।
তবে নওমুসলিম আবদুল্লাহ ওরফে শুভ বলেন, আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি বলে আমার চাচা আদিত্য আমাকে মারধর করেছেন।
স্থানীয় গ্রাম পুলিশ নুর আলম বলেন, নওমুসলিম আবদুল্লাহ ওরফে শুভ একজন চিহ্নিত চোর ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাদের পারিবারিক দ্বন্দ্ব নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। তাদের আত্মীয় স্বজনের মধ্যে মারামারি হয়েছে। এই বিষয়টাকে হিন্দু মুসলিম দ্বন্দ্বের মিথ্যা অভিযোগ করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা করা হচ্ছে।
এ বিষয়ে বাউফল থানার উপ-পরিদর্শক মো. আল আমিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত