রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪ এএম
মো:হাফিজুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল কালিহাতি উপজেলায় সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শুলাকুড়া বাজারের প্রায় ৭০টি দোকান ভাঙচুর করা হয়। আহত হয়েছেন উভয় পক্ষের ১০ জন। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাকরাইল ও সুলিয়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন, বিএনপি নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন, তানভীর, বিপ্লব, জয়, জাহান, শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান। পুলিশ এবং স্থানীয়রা জানান, একটি ওরশের মারামারির সমাধানের জন্য সোমবার সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠক চলাকালে স্থানীয় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় হঠাৎ একটি ইটের ঢিল দেওয়া হয়। এতে মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে দফায় দফায় সংঘর্ষ চলে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হওয়া বিএনপির নেতা শুকুর মাহমুদ বলেন, “আমি উপজেলার প্রায় গ্রামেই শালিস করে থাকি। শালিসি বৈঠকে বসার পরে স্থানীয় কিছু পোলাপান হঠাৎ করে আমার মাথায় একটি ইটের ঢিল দেয়। পরে মাথায় রক্ত বের হওয়া দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসি। আমার সমর্থকদের মধ্যে ১০ জন আহত হয়েছেন।”কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত