শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৫ এএম
শহিদুল্লাহ সরকার
CSR বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা একটি গুরুত্বপূর্ণ ব্যাবসায় শিক্ষার তাত্ত্বিক বিষয় যার শাখা-প্রশাখা বহুল আলোচিত ও পরিচিত। আর এমন একটি মহৎ কার্যক্রমের নতুন সূচনা করেছে সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ। ইউনিভার্সিটি ও ব্যাবসায় অনুষদের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রমটি বাস্তবায়ন করে সিটি ইউনিভার্সিটি বিজনেস ও ইনোভেশন ক্লাব (CUBIC)। সূচনাটি শুরু হয় শিক্ষার্থীদের নিজেদের মধ্যে হুডি (এক প্রকার শীতের পোশাক) উৎপাদন ও বিক্রয় এর মাধ্যমে। এই প্রজেক্টে প্রথমে ক্লাবের শিক্ষার্থীরা ‘সিটি ইউনিভার্সিটি’ ও ‘ব্যবসায় প্রশাসন বিভাগ’ লিখা সম্বলিত দুই ডিজাইনের হুডি ইউনিভার্সিটির সর্বত্র বিক্রয়ের জন্য বিজ্ঞাপন চালায়। অর্ডার কার্যক্রম শেষে ক্লাবের শিক্ষার্থীরা একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ও ক্লাবের একটি সমন্বয় দল কাপড় ক্রয় থেকে হুডি ক্রেতাদের পৌঁছে দেয়া পর্যন্ত পুরো সাপ্লাইচেন, একাউন্টিং, মার্কেটিং সহ যাবতীয় ব্যাবসায়িক কার্যক্রমের একটি বাস্তব ধারনা অর্জন করেন। পরবর্তীতে এই বাস্তব শিক্ষার আলোকে হুডি প্রোজেক্ট এর লভ্যাংশ থেকে সমাজ সেবা কার্যক্রমের অংশ হিসেবে মোট ২১ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরনের দ্বারা ছোট পরিসরে শীতের উষ্ণতা পৌঁছে দেবার চেষ্টা করেছে এই ক্লাবটি। পুরো কার্যক্রমটিতে বিশেষ ভাবে দিকনির্দেশনা দিয়েছেন ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি অনুষদের ডীন প্রফেসর ডঃ মহির কুমার রায়, CUBIC এর ক্লাব মডারেটর ও সহকারী অধ্যাপক, মোঃ রাহাত খান, ব্যাবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষকমণ্ডলী, ও ইউনিভার্সিটি প্রশাসন।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত