সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৪ এএম
????ঘুসসহ ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কর্মচারী দুদকের হাতে গ্রেফতার
বিশেষ প্রতিনিধি: মোঃ সাবিরুল ইসলাম
গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে জনাব মিরানা মাহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন (আবেদন নম্বর: ৪২৩৬-০০০০৬৫৫৪৭)। নির্ধারিত তারিখে ২৯ নভেম্বর ২০২৪ তারিখে পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক জনাব ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফি’র অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন।
এই বিষয়টি নিয়ে জনাব মিরানা মাহজাবিন সরকার অফিসের সহকারী পরিচালকের সাথে যোগাযোগ করেন। তিনি তাকে ফারুক আহমেদের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করার পরামর্শ দেন। পরবর্তীতে, জনাব মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সাথে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগৃহীত হয়, যেখানে ঘুস চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।
এ পরিপ্রেক্ষিতে, দুদক বিধিমালা, ২০০৭ -এর বিধি ১৬ অনুযায়ী একটি ফাঁদ মামলা পরিচালনার জন্য কমিশন অনুমোদন প্রদান করেন। তৎপ্রেক্ষিতে, আজ দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে প্রদেয় প্রথম কিস্তির ২০ হাজার টাকা ঘুসসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অভিযান পরিচালনা করেন সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও -এর একটি বিশেষ টিম, যার নেতৃত্ব দেন সহকারী পরিচালক জনাব মো: আজমির শরিফ মারজী। সার্বিক কার্যক্রমের যে তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক জনাব তাহাসিন মুনাবীল হক।
#দুদক_কর্তৃক_গ্রেফতার
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত