সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৪ এএম
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিক।
মো: হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
মোবারকগঞ্জ সুগার মিলের অস্থায়ী চুক্তিভিত্তিক মৌসুমি শ্রমিকদের কাজে যোগ দিতে না দেওয়ার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে
ঝিনাইদহের আদালতের সিনিয়র সহকারী জজ আমাতুল মোরশেদা। একই
রায়ে ওইসব পদে নতুন করে শ্রমিক নিয়োগ না দিতে বলা হয়েছে। ১৪ জানুয়ারি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে এ রায় দেন ঝিনাইদহ সিনিয়র জজ কোর্ট এর একটি বেঞ্চ। মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ১২০ অস্থায়ী শ্রমিককে মৌসুমি কাজে যোগ দিতে দেওয়া হয়নি। যাদের ২০২৩ সালের
১২ ডিসেম্বর কাজ নাই মজুরি নাই ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল।
মামলার রায়ে উল্লেখ করা হয়েছে, নিয়োগকৃত ১২০ জন শ্রমিক এখনো বহাল রয়েছে। ফলে ওই সব পদে নতুন করে আর কোন শ্রমিক নিয়োগ দিতে পারবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।এর আগে ১ জানুয়ারি একই আদালতে মামলাটি করেন মৌসুমি শ্রমিক হাবিবুর রহমানসহ ৫ জন শ্রমিক। এ মামলায় বিবাদি করা হয়েছে মিলের ব্যবস্থাপনা পরিচাল ও চার মহাব্যবস্থাপক (প্রশাসক, কৃষি, অর্থ
এবং কারখানা) কে। মামলায় এসব শ্রমিকের চলতি মৌসুমের বেতন বাবদ ২৩ লাখ টাকা দাবি করা হয়েছে। মামলার আইনজীবি মো. আবু রওশন রিপন জানান, ১
জানুয়ারি মৌসুমি শ্রমিক হাবিবুর রহমান দং মামলাটি করেন। এরপর আদালত তাদের চাকুরী বহাল রেখে নতুন নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। এখন বিষয়টি নিয়ে আদালতের চুড়ান্ত রায় পর্যন্ত অপক্ষে করতে হবে।মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, মামলার একটি কপি আমাদের হাতে এসেছে। এখন আমাদের আইনজীবির মাধ্যমে আদালতকে বিষটি জানানো হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত