সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫ এএম
লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের সভাপতি বিরুদ্ধে প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগ
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরে যুবদল নেতা আরিফ হাওলাদারের বিরুদ্ধে প্রবাসির মোটরসাইকেল আটক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী প্রবাসী লক্ষ্মীপুর সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেন । বুধবার দুপুরে সেনা ক্যাম্প সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করেছে।অভিযুক্ত আরিফ হাওলাদার সদর উপজেলার ৬ নং বাংগাখাঁ ইউনিয়ন যুবদল সভাপতি।অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১২ নং চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের নগর বাড়ীর আবুল কাশেমের ছেলে মোঃ রাশেদ ৬ নং বাংগাখাঁ ইউনিয়নে আমান উল্যাপুর চাপরাশি বাড়ীর সেলিমের মেয়ে বিথীকে ১ বছর আগে বিয়ে করে। বিয়ের পর পারিবারিক কলহ দেখা দিলে অভিযুক্ত আরিফ হাওলাদার বিষয়টি সামাজিকভাবে সমাধান করে দেয়। এসময় আরিফ ওই প্রবাসীর কাছ থেকে সালিসি প্রক্রিয়ার জন্য ৫১ হাজার টাকা নেন। সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান হওয়ায় ওই প্রবাসীর কাছে আরও ১০ হাজার টাকা দাবী করে আরিফ। দাবিকৃত টাকা না দেয়ায় রাশেদকে স্থানীয় আয়েশা মাদ্রাসার সামনে নিয়ে তার মোটরসাইকেলটি নিয়ে যায় যুবদল নেতা।এসময় প্রবাসীর মোটর সাইকেল আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আরিফ।এই ঘটনায় অভিযুক্ত যুবদল নেতার বক্তব্য নিতে যোগাযোগ করা হলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে অভিযোগের বিষয়টি দেখার আশ্বাস দেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত