শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৭ এএম
মো:সজিবুল ইসলাম সালমান- ক্রাইম রিপোর্টার পটুয়াখালী:
পটুয়াখালী দুমকিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গার খবরে মুক্তিযোদ্ধাদেরসহ সচেতন মহলে ক্ষোভের সৃস্টি হচ্ছে। পটুয়াখালীর দুমকিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গার অভিযোগে শরিয়তুল্লাহ (২০) নামের এক দুর্বৃত্তকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ। এ ব্যাপারে ধৃত যুবকের বিরুদ্ধে দুমকী থানায় রাষ্ট্রদ্রোহীতার মামলা দায়ের হয়েছে। জানাগেছে, শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয়বাংলা চত্ত্বরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের ওপরে উঠে মুক্তিযোদ্ধার প্রতিকৃতির মাথার অংশ ভেঙ্গে মাটিতে ফেলে দেয়। এসময় বিকট শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা -কর্মচারীরা দৌড়প পালানোর সময় যুবককে হাতে নাতে আটক করতে সক্ষম হন। ধৃত যুবকের গ্রামের বাড়ি উপজেলার দুমকি মাদ্রাসা ব্রিজ এলাকায়। তার পিতার নাম মিজানুর রহমান মৃধা বলে জানা য়ায়। সে তবলিক জামায়াতের একজন সক্রিয় কর্মী। ইউএনও মোঃ আল ইমরানের নির্দেশে ধৃত যুবককে ওই রাতেই দুমকি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে নাশকতামূলক ও রাস্ট্রদ্রোহীতার অপরাধে একটি মামলা দায়ের করেছেন। দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাষ্ট্রদ্রোহ আইনের নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ (শনিবার) কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গার খবরে মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃস্টি হচ্ছে। পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম ও দুমকী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান, মুরাদিয়া ইউনিয়নের সাবেক কমান্ডার আঃ রাজ্জাক প্যাদা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাহাবুদ্দিনসহ একাধিক মুক্তিযোদ্ধার সন্তান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত ও মদদাতাদের বিচার দাবী করেন..
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত