সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৬ এএম
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার্স
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের তাপস রায় (৫৫) নামের এক কাঠ মিস্ত্রির কাছ থেকে জোরপূর্বক ১ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে । এ ব্যাপারে ভুক্তভোগী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । থানায় করা অভিযোগ থেকে জানা গেছে , ২৯ নভেম্বর দুপুর ১২ টার দিকে ভুক্তভোগী তাপস রায় বারবাজার থেকে মোটর সাইকেল যোগে নিজ গ্রাম একতারপুর যাওয়ার পূর্বে সোনালীডাঙ্গা নামক স্থানে পৌছালে বাদুরগাছা গ্রামের তোরাপ মন্ডলের ছেলে রমজান মন্ডল (৩৫) , পারখির্দ্দা গ্রামের হাসিবুল হোসেনের ছেলে নাজমুল ইসলাম (২৭) , সোনালীডাঙ্গা গ্রামের লিয়াকত আলীর স্ত্রী : মোছা : জুঁই (৩২) এবং একই গ্রামের মোক্তারের ছেলে রিমন আলী (২৬) তার পথ রোধ করে মারধর করে। এরপর তাপস রায়ের কাছে তারা এক লাখ টাকা চাঁদা দাবি করেন । ভুক্তভোগী টাকা দিতে অস্বিকার করলে তার ব্যবহৃত মোটরসাইকেল কেড়ে রেখে দেয় ঘটনায় জড়িত ৪ জন । পরে তাপস রায় ১ লাখ টাকা সংগ্রহ করে মঙ্গলপৌতা বাজারে তাদের হাতে তুলে দিলে তারা মোটরসাইকেল ছেড়ে দেয় ।ঘটনাটি স্থানীয় গনমান্য ব্যক্তিদের জানিয়েও কোন প্রতিকার না পেয়ে ভুক্তভোগী তাপস রায় বাদী হয়ে চলতি মাসের ২ তারিখে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন । এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান , একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত