বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০৬:৫১ এএম
মোঃ হাফিজুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে চলতি বছরের জুন মাসের দিকে ব্যস্ততম একটি পাকা সড়কের ইউ কালভার্টটি ভেঙে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যের সহযোগিতায় কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো তৈরি করা হয়।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি জানান, ওই সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল, অটোভ্যান, ইজিবাইকসহ হালকা যানবাহন। তবে সাঁকোটি কাঠ দিয়ে তৈরি হওয়ায় বন্ধ রয়েছে ভারি যান চলাচল। কিষয়টি জানানো হয়েছে উপজেলা নির্বাহী প্রকৌশলীকে। তবে ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্টটি পুনঃনির্মাণের কোনো উদ্যোগ
নেয়নি।
উপজেলার বহুরিয়া ইউনিয়নের আটিয়া বাজার-বাটাজোর সড়কের ভাঙার মোড় এলাকায় দেখা মিলেছে এমন দুর্ভোগচিত্র।
ওই গ্রামের আরফান আলী খান বলেন, আমাদের গ্রামের প্রধান সড়ক হওয়ায় বাটাজোর, কালমেঘা, ফুলবাড়িয়া, মাওনা, জৈইনাসহ আসেপাশের আরও অনেক গ্রামের মানুষ এই রাস্তায় চলাচল করে। কালভার্টটি ভেঙে যাওয়ায় আশেপাশের গ্রামের মানুষের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজারখানেক যানবাহন চলাচল করে। আশেপাশের গ্রামের কোনো রোগী যদি হাসপাতালে নেওয়ার প্রয়োজন পরে তাহলে অনেক দূরের রাস্তা ঘুরে হাসপাতালে যাওয়া লাগে। এই কালভার্টটি যদি পূনঃনির্মান করা হয় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে। ইতোমধ্যে বিষয়টি তিনি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ওই কালভার্টটির তথ্য অনুমোদনের জন্য ঢাকা পাঠিয়েছিলাম। কিন্তু অনুমোদন হয়নি। আবারও তথ্য পাঠাবো। অনুমোদন পেলে টেন্ডার হবে। টেন্ডার হয়ে গেলেই কাজটা শুরু হবে।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত