বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০৭:৩৭ এএম
বস্তা সিগারেট জব্দ আটককৃত মুল হোতা সুজনকে ছাড়িয়ে নিতে মোটা অংকের টাকার মিশন সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজারের রামুতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে পাচার করে আনা বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে রামু থানা পুলিশ। এসময় তাদের কাছ থকে বিভিন্ন ব্রান্ডের ৮ বস্তা মিয়ানমারের সিগারেট এবং পাচারকাজে ব্যবহৃত নোয়া গাড়ি জব্দ করা হয়। রবিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এস আই ইয়াসিনের নেতৃত্বে পুলিশ ফোর্স রামু জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সামনে কক্সবাজার -চট্টগ্রাম হাইওয়ে রোডে অভিযান পরিচালনা করে নোহা গাড়িসহ চোরাই পথে পাচার করে আনা বিপুল পরিমাণ সিগারেটসহ চোরা কারবারিদের আটক করা হয়। আটককৃতরা হলো কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীর চর এলাকার (বর্তমানে ফতেখাঁরকুল ইউনিয়নের হাই টুপি চেরাংঘাটা এলাকার) মৃত নুরুল আমিনের ছেলে সিন্ডিকেট প্রধান সাইফুর রহমান প্রকাশ সুজনসহ আরও ৪ জন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। কোন অবস্থাতেই এসব পাচারকারীদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এঘটনায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে আনা অবৈধ সিগারেট মজুত করার অপরাধে সুজনসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রামু থানার এস আই ইয়াসিন। এদিকে পাচারকারী চক্রের মুল হোতা সুজনকে ছাড়িয়ে নিতে তার সহযোগীরা মোটা অংকের টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন এলাকার সুশীল সমাজ। উল্লেখ্য: পাচারকারী চক্রের মুল হোতা সুজন দীর্ঘদিন ধরে বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা ও গরু পাচার করে আসছিলেন। ইতিপূর্বে সে বিপুল পরিমাণ চোরাই সিগারেটসহ রামু থানা পুলিশের হাতে আটক হয়েছিলেন।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত