সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৯ এএম
সুলতানুল আলম মিলন, নওগাঁ প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় আইনগত সহায়তা বিস্তারে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আফেলাতুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জজ কোটের বিজ্ঞ সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার জনাব আইভীন আক্তার। জেলা লিগ্যাল এইড অফিস নওগাঁর আয়োজনে ও খান ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সকল ইউপি সচিব, নারী ও পুরুষ ইউপি সদস্যগণ, খান ফাউন্ডেশনের জেলা প্রোগ্রাম কোঅডিনেটর মাসুদুর রহমান, মাঠ সমন্বয়কারী নূরুজ্জামান বুলবুল অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি লিগ্যাল এইড প্রতিষ্ঠিত করার কারণ, লক্ষ্য ও উদ্দেশ্য এবং লিগ্যাল এইড অফিস থেকে কোন কোন মানুষ কোন ধরণের আইনি সহায়তা বিনামূল্যে পেতে পারেন সেই বিষয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি সকল ইউপি চেয়ারম্যানদের আহবান জানান যে, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি হিসেবে প্রতিটি ইউনিয়ন কমিটি সক্রিয় করে নিয়মিত সভার আয়োজন, এবং জেলা কমিটিতে প্রতিবেদন প্রেরন করতে হবে পাশাপাশি জনগণের মাঝে এইসেবার সুফল পৌঁছে দিতে বেশী বেশী প্রচারের উদ্যোগ নিতে হবে। পরে সদর উপজেলার ২নং কীর্ত্তিপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হককে নিয়মিত কেইস রেফার্ড ও জেলা অফিসের সাথে কার্যকর যোগাযোগ রক্ষায় শ্রেষ্ঠ বিবেচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। সুলতানুল আলম মিলন নওগাঁ প্রতিনিধি ২৫/০২/২০২৪ ইং
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত