সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৯ এএম
ইটনা উপজেলা প্রতিনিধিঃ জাতীয় দৈনিক আই বার্তা মোঃ সাদ্দাম হোসেন
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সরব হতে শুরু করেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ। আওয়ামী লীগের দূর্গ হিসাবে পরিচিত উপজেলার কিশোরগঞ্জ-৪, ইটনা, মিঠামইন, অষ্টগ্রামকে নিয়ে সংসদীয় আসন ১৬৫। বিগত দিনে সদ্য সাবেক মহামান্য রাষ্ট্রপতি এ আসন থেকে বার বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। তারই জৈষ্ট্য পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক পিতার পথেই হাটতে শুরু করেছেন।
গত ৭ই জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৪র্থ বারের মত সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। দলীয় শক্ত অবস্থানের কারণে আর দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন না হওয়ার আভাস পাওয়ায় প্রার্থীরা নিজ দলের প্রার্থীদের কেউ কাউকে ছাড় দিতে রাজি নন।
এছাড়া সদ্য জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখ্য, যোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীরা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ায় প্রার্থীদের মনোবল আরও শক্ত হয়েছে। ইতিমধ্যে ইটনা উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান মহোদয় এর বাহিরে একাধিক প্রার্থীর নাম শুনা যাচ্ছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যক্তি পর্যায়ে নিজেদের প্রার্থীতার কথা জানান দিয়ে যাচ্ছে। বর্তমান চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান মহোদয় দুই দুইবার বিপুল ভোটের ব্যবধানে প্রতিদন্ধী প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এবং তিনি বর্তমান ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
এছাড়া ইটনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইটনা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রথম সম্মানিত সদস্য এড: খলিলুর রহমান যিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে পরাজিত হয়েছিলেন তিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন। অপর দিকে মোঃ ফেরদৌস ঠাকুর এলাকায় এসে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতার ঘোষনা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যিনি ইটনা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর এর ছোট ভাই।
এছাড়া কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সাবেক সদস্য এড: কাউছার খান মিল্কী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা হবেন বলে জানিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মাষ্টার ফজলুর রহমান যিনি বিগত নির্বাচনে অংশ গ্রহণ করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন ভাইস চেয়ারম্যান পদে এবারও প্রার্থী হবেন বলে তিনি জানিয়েছেন। যিনি বর্তমান ইটনা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলি সম্মানিত সদস্য হিসাবে রয়েছেন।
অপর দিকে সাবেক প্রধান শিক্ষকের ইসমাইল মাস্টার ছেলে অাওয়ামীলীগ যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেন ও ইটনা উপজেলা প্রতিনিধি সিটিজি ক্রাইম টিভির সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন ইটনা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন ও বিভিন্ন মহলে অবস্থান তুলে ধরছেন এবং আওয়ামীলীগ ছাএলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সেলিম ইটনা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস নাসরিন সুলতানা মুক্তি সহ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মাসুমা আক্তার, জেসমিন আক্তার আম্বিয়া এর নাম জোরে সুরে উচ্চারিত হচ্ছে। তবে শেষ পর্যন্ত কারা মাঠে প্রার্থী হিসাবে থাকছে তা উপজেলা পরিষদ নির্বাচন তফসিল ঘোষনার পর জানা যাবে। এ পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত