সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৯ এএম
আবু বকার সিদ্দীক হিরা। (খুলনা ব্যুরো প্রধান )। যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে ভারত ফেরত নাসরিন আক্তার নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। আজ (৩১ জানুয়ারি) বেলা ১১ টার সময় তাকে আটক করা। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিন এর মেয়ে। তার পাসপোর্ট নং-A11322220। শুল্ক গোয়েন্দারা জানান, তাদের কাছে গোপন একটি সংবাদে আসে ভারত থেকে এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে ভিতরে গোপনে অবস্থান করে। পরে ওই নারী যাত্রী ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাস্টমসের তল্লাশি কেন্দ্রে আসলে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলার। যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লাখ। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সুপারেন্টডেন্ট কামাল হোসেন ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ একজন বাংলাদেশী নারী পাসপোর্ট যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত