সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৯ এএম
মোঃ ফরহাদ হোসেন বরগুনা জেলা বিশেষ প্রতিনিধি বরগুনা: বরগুনায় বাণিজ্য মেলার প্রবেশ টিকেটের লটারি অবৈধভাবে বিক্রির অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ ধারায় ৩ জন হকারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইভাবে সঙ্গে জব্দ করা হয়েছে আরো নয়টি লটারি বাক্স। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আবু জাহের আমতলী চৌরাস্তায় লটারির টিকেট বিক্রির সময় মামুন ফকির, রাব্বি মোল্লা ও তালহা মিয়া নামক ৩ জনকে এই দণ্ডাদেশ দেন। এসময় তাদের কাছে পাওয়া লটারির টিকেট ও সরঞ্জাম জব্দ করা হয়। জানাজায়, বরগুনার বিসিক শিল্পনগরীতে চেম্বার অব কমার্সের উদ্যোগে চলছে শিল্প ও বাণিজ্য মেলা। এই মেলায় দর্শনার্থীদের প্রবেশের ২০ টাকা মূল্যর টিকিট গেটে বিক্রি না করে লটারি আকর্ষণীয় পুরস্কারে প্রলুব্ধ করতে তারই প্রচারণায় জেলার বিভিন্ন উপজেলায় গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের কাছে এই ধরনের জুয়া বন্ধের দাবিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে সংক্ষিপ্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এছাড়াও আজ বিকেলে বরগুনা শেরেবাংলা সড়ক থেকে প্রচাররত গাড়ি সদর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি লটারি বক্স সহ লটারি টিকিট জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনা (ভূমি) আবদুল্লাহ আবু জাহের বলেন, প্রথম পর্যায়ে আটককৃত ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেয়া হয়েছে। ভবিষ্যতে তাদের টিকিট বিক্রি করতে দেখলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত