বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০৮:৩৩ এএম
রনি মিয়া মানিকগঞ্জ প্রতিনিধি সিটিজি ক্রাইম টিভি * ২৯ জানুয়ারি (সোমবার) বিকাল সাড়ে ৪ ঘটিকায় মানিকগঞ্জ সদর উপজেলার কামারদিয়া এলাকার জনৈক সাইফুল ইসলামের (বাঁশের বেড়ার তৈরির) দোকানের সামনে হতে শহীদুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। গ্রেফতারের সময় তার সাথে থাকা ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার শহীদুল ইসলাম কামারদিয়া গ্রামের আনোয়ার হোসেন আয়নালের ছেলে। একই দিন বিকেল ৫ ঘটিকায় পৃথক অভিযানে ঐ গ্রামের নয়ন চা স্টলের সামনে হতে মোঃ উজ্জল মিয়া (৩৭), রনি চন্দ্র সরকার@গনেশ(৩৭) ও তরিকুল ইসলাম (৩৪) নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। গ্রেফতারের সময় তাদের সাথে থাকা ৭২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার উজ্জল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার আঙ্গুটিয়া গ্রামের বাদশা আলীর ছেলে এবং রনি চন্দ্র সরকার@গনেশ ঐ উপজেলার দেড়গ্রাম গ্রামের সুনীল চন্দ্র সরকারের ছেলে। গ্রেফতার তরিকুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার টুপুরিয়া সিনারগাতী (তালুকদার বাড়ী) গ্রামে , সে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বেকারী হারুনের বাড়ীর ভাড়াটিয়া। এছাড়াও একই দিন রাত সাড়ে ৮ ঘটিকায় মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার গিলন্ড বাজারের মালেক ব্যাটারী হাউস এর সামনে হতে মোঃ খোকন ভূইয়া (৫২) ও সুবোধ কুমার দে (৫৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার সাথে থাকা ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বাড়ি মানিকগঞ্জ শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামে। গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ ডিবি পুলিশের পৃথক তিন অভিযানে মোট ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যাব অনুমান বাজারমূল্য সর্বমোট=১০,৪০,০০০/-(দশ লক্ষ চল্লিশ হাজার) টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রহিয়াছে।এতদ্ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় পৃথক ০৩টি মামলা রুজু হয়েছে।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত