সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৮ এএম
নূরুন্নাহার নূর তাড়াইল কিশোরগঞ্জ প্রতিনিধি:- কিশোরগঞ্জের ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবিরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার মাসুম ও মোমেন মিয়ার বিরুদ্ধে। আজ ২৯ জানুয়ারি সোমবার সকাল আনুমানিক ৮ টার সময় তেয়ারীরচর মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জখমি হুমায়ুনকবির বাদী হয়ে মাসুম ও মোমেন মিয়ার বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছেন। হুমায়ুন কবিরের অভিযোগ সূত্রে জানা যায়, সাদেকপুর ইউনিয়নের রসুলপুর মৌজাস্থ হুমায়ুন কবির খরিদা সূত্রে মালিক হয়ে তার ১২.৫০ শতাংশ জমি ভোগ দখল করে আসছিলেন। যাহার নামজারি খতিয়ান নং ৩৩২৫ , নামজারি মামলা নং ২৬৭ ( জেএক্স এল ) ২০২২-২৩ ও হাল দাগ নং ৮১৬৮, ৮১৬৭ । এ জমি জোরপূর্বক দখলে নেয়ার জন্য দীর্ঘদিন যাবত মাসুম ও মোমেন গংরা হুমায়ুন কবিরের সাথে শত্রুতা পোষণ করে আসছিল। অভিযুক্তরা বিভিন্ন সময়ে হুমায়ুন কবিরকে গাল মন্দাসহ হুমকি ধামকি দিয়ে থাকতো। তাদেরকে ৫ শতক জায়গা অথবা নগদ ৫ লাখ টাকা না দিলে জায়গা দখল করে নেবে। প্রয়োজনে হুমায়ুন কবিরকে হত্যা করে তার লাশ গুম করে দেবে। হুমায়ুন কবির জীবনের নিরাপত্তা চেয়ে মাসুম ও মোমেন মিয়ার বিরুদ্ধে গত ২৪ জানুয়ারি ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি বিকালে ভৈরব থানার এ এস আই মামুন ভূইয়া অভিযুক্ত মাসুম ও মোমেনকে সাথে নিয়ে ভবানীপুর বাজারে গিয়ে বাদী বিবাদীকে মুখোমুখি করলে উভয় পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। হুমায়ুন আরো বলেন পুলিশ যদি অভিযুক্ত মাসুমকে সাথে না নিয়ে আমার কাছে আসতো তাহলে আজকে এ ঘঠনাটা ঘটতো না। এরই জের ধরে আজ ২৯ জানুয়ারি সোমবার সকালে তেয়ারীরচর মোড়ে হুমায়ুন কবিরের উপর মাসুম ও মোমেন হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে হুমায়ুন কবির মারাত্মক রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় হুমায়ুন কবির বাদী হয়ে আজ সোমবার মাসুম ও মোমেন মিয়ার বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে এ,এস,আই, মামুন ভূইয়া বলেন অভিযোগে ভিত্তিতে আমি তদন্ত করতে গিয়েছি, অভিযুক্ত মাসুমের সাথে দেখা করে পরে বিবাদী হুমায়ুনের কাছে দেখা করতে গেলে আমার পিছনে পিছনে মাসুম চলে আসলে তা আমি দেখতে পারি নাই এরই মধ্যে দুজনের বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে পরে আমার ও এলাকাবাসীর সহযোগিতায় তাদের কে শান্ত করি। অভিযুক্ত মাসুম বলেন, আমার বাড়ির পাশে ২২ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে তার সাথে আমার ৫ থেকে ৭ বার দেন দরবার হয়েছে। এ জায়গা আমি গত দুবছর যাবত ভোগ দখল করে আসছি। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে হুমায়ুন গতকাল থানা থেকে পুলিশ নিয়ে আসছে। পরে পুলিশ আমাকে চকবাজারে নিয়ে যায়। ঐখানে গেলে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। আজ সকালে তেয়ারীরচরে হোমায়ুনের সাথে একটি চায়ের দোকানে দেখা হলে সে আমাকে হুমায়ুন কবির আমাকে একটি চাকু দিয়ে আঘাত করলে আমার আঙুল কেটে যায়। এক পর্যায়ে আমাদের মাঝে দস্তা দস্তির মাধ্যমে হুমায়ুন মাথায় আঘাত প্রাপ্ত হন। এ বিষয়ে মুঠোফোনে শ্রীনগর ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্য মেরাজ বলেন , ভবানীপুর বাজারে পুলিশ আসলে আমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাসুম কে সুপারিশ করি জমির বিষয়টা নিয়ে সমাধান করতে। তখন মাসুম মিয়া বিষয়টি শেষ করতে রাজি হননি এবং আমাকে হুমকি দেই যে পারলে তুইও হুমায়ুনেরর পক্ষে আয়। তাই আমি মেম্বার হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, তেয়ারীরচর এলাকায় হুমায়ুন কবির নামে একজনকে মারধর করে রক্তাক্ত জখম করার ঘটনায় হুমায়ুন কবির বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার করতে আমাদের পুলিশ কাজ করছে। স্টাফ রিপোর্টার-নূরুন্নাহার তাড়াইল, কিশোরগঞ্জ। মোবাইল নং -
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত