সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৮ এএম
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি ------------------- পানিসম্পদ মন্ত্রণালয়ের জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় গৃহীত নয়া উদ্যোগ (সমীক্ষার আলোকে) বাস্তবায়নে বাপাউবোর আরো একটি প্রকল্প প্রণয়নের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে গেল। বঙ্গোপসাগর বেষ্টিত চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপকে টেকসই সুরক্ষায় ভাঙন প্রতিরোধে পাউবো চলমান কাজের সাথে সঙ্গতি রেখে আরো একটি প্রকল্প প্রণয়ন করেছেন। এতে ব্যয় হবে ৭৯৪ কোটি ২২ লাখ টাকা। আর এ প্রকল্পটি বাস্তবায়ন হলে সন্দ্বীপ সুরক্ষায় পানিসম্পদ মন্ত্রণালয়ের জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় বঙ্গোপসাগর বেষ্টিত ৭৬২.৪২ কিলোমিটারের দ্বীপ উপজেলা সন্দ্বীপ সুরক্ষায় গৃহীত নয়া প্রকল্পটি বাস্তবায়নের পথে আরো একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বাপাউবো গৃহীত নয়া প্রকল্পে রয়েছে- (ক) ১০.২২ কিলোমিটার নতুন ভাবে বেড়িবাঁধ নির্মাণ। এতে ব্যয় হবে ৩২ কোটি ৯৮ লাখ ৪১ হাজার টাকা। এতে ১০.২২ কিলোমিটার নতুন বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে পোল্ডার নম্বর ৭২ এর বাইরে সন্দ্বীপের উত্তরে দীর্ঘাপাড় ইউনিয়নে জেগে ওঠা বিস্তীর্ণ চর বা ভূমির উন্নয়ন, সাইক্লোন মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি আবাদ ও ব্যবহারযোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধিসহ প্রকল্প এলাকায় বন্যা ব্যবস্থাপনা সুদৃঢ়করণসহ উপকূলীয় এলাকা সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন সাধিত হওয়া। (খ) ৭.৩৩ কিলোমিটার উপকূল প্রতিরক্ষার কাজ এতে ব্যয় হবে ৬৫০ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকা। এ প্রতিরক্ষার কাজের মধ্য দিয়ে উপজেলার উড়িরচর ইউনিয়নের দক্ষিণ উপকূলের বিস্তীর্ণ আবাদি কৃষিজমি এবং সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থাবর অস্থাবর সম্পদ রক্ষা পাবে। (গ) গুরুত্বপূর্ণ স্থানে তিনটি রেগুলেটর নির্মাণকাজে ব্যয় হবে তিন কোটি ৪৮ লাখ ৯৮ হাজার টাকা। (ঘ) উপজেলার ১৩.১০ কিলোমিটার খাল খনন/পুনঃখনন কাজ। এতে ব্যয় হবে ২৯ কোটি ২৯ লাখ ২৭ হাজার টাকা। গ ও ঘ বাস্তবায়নের মাধ্যমে সমুদ্রের লোনা পানি প্রবেশ রোধ করে আবাদি কৃষিজমির সেচসুবিধা বৃদ্ধি ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সাধিত হবে। অপরদিকে একই সমীক্ষার আলোকে গত বছরের ১৮ জুলাই অনুষ্ঠিত একনেকের সভায় বাপাউবো গৃহীত প্রথম প্রকল্পটি অনুমোদন লাভ করে। একনেকের সভায় অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৫৬২ কোটি ২১ লাখ টাকা। ওই প্রকল্প কাজ চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে বলে জানা গেছে। অনুমোদন পাওয়া প্রকল্পের কাজ বাস্তবায়ন হবে ২৩টি প্যাকেজের মাধ্যমে। এতে ১২.৩৪ কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ, দু’টি নুতন রেগুলেটর নির্মাণ ও সাতটি পুরনো রেগুলেটর মেরামত এবং সাগর উপকূলজুড়ে পলি অপসারণ (ঝবধষ : এবং উপকূলে ৮৮.৭ হেক্টরে সৃজন করা হবে ম্যানগ্রোভ ফরেস্ট। জানা গেছে, বর্তমানে বিশ্বজুড়ে দ্রুত জলবায়ু পরিবর্তনের সাথে বেড়েই চলেছে বৈশ্বিক উষ্ণতা আর সে কারণে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর বরফপুঞ্জ গলছে আর সেই সাথে অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে প্রকৃতির আচরণ ক্রমান্বয়ে রুক্ষ থেকে রুক্ষতর হয়ে উঠছে এতে প্রতি বছর দেশের উপকূলীয় অঞ্চল বিধ্বস্ত হচ্ছে সেই সথে উপকূলবর্তী সাধারণ মানুষের জীবনজীবিকা ব্যাপক আকারে ক্ষতি সাধিত হয়ে আসছে। পরবর্তীতে তা পুনর্নির্মাণে প্রতি বছরই সরকারকে ব্যয় করতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এ কারণে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় বর্তমান সরকার ইতোমধ্যে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছেন তারই অংশ হিসেবে আগামী ১০০ বছরের বিষয়টিকে প্রাধান্য দিয়ে সরকার ডেলটা প্ল্যান প্রণয়ন করেছে। এর আগে বর্তমান সরকার, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের আলোকে ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা ২০০৯ (বিসিসিএসএপি-২০০৯) গ্রহণ করেন, যা উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ প্রথম এই ধরনের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিশেষ উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসনীয় উদ্যোগ বলে অবহিত হয়েছে। সেই যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ২০০৯-১০ অর্থবছরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) গঠন করা হয়েছিল বলে জানা গেছে। তা বাস্তবায়নের অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় গৃহীত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম টেকসই নয়া উদ্যোগ বঙ্গোপসাগর বেষ্টিত ৭৬২.৪২ কিলোমিটারের দ্বীপ উপজেলা সন্দ্বীপ সুরক্ষায় গৃহীত নয়া প্রকল্প। এতে প্রাথমিকভাবে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০০০ কোটি টাকা। আর তা বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রাস্টি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) Hydrological and Morphological Model Studyএবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসকে (সিইজিআইএস) পরিবেশগত ও সামাজিক প্রভাব (ESIA) নিরূপণের দায়িত্ব প্রদান করা হয় সেই প্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান নিরলস প্রচেষ্টার মাধ্যমে সন্দ্বীপ উপজেলা সুরক্ষা প্রকল্পের সমীক্ষা সম্পন্ন করেন। ওই সমীক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে গত বছরের ১৮ জুলাই অনুষ্ঠিত একনেকের সভায় বাপাউবো গৃহীত নতুন প্রকল্পটি অনুমোদন লাভ করে। সম্পাদিত সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে সন্দ্বীপের পানিসম্পদ ব্যবস্থা প্রধানত অভ্যন্তরীণ খাল দ্বারা পরিচালিত হয়। দ্বীপের বিভিন্ন অংশে বাঁধের উচ্চতাও পর্যাপ্ত নয়। সন্দ্বীপ এলাকাটি ভৌগোলিক অবস্থানের কারণে সরাসরি সমুদ্রের সংস্পর্শে থাকায় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের প্রবণতা রয়েছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে (২২৫ কিলোমিটার বেগে) দ্বীপটিতে অবস্থিত ৮০ ভাগ বসতবাড়ি বিধ্বস্ত হয়েছিল ওই ঘূর্ণিঝড়ে উপজেলায় প্রায় ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল বলে বলা হয়েছে। জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় সম্পাদিত সমীক্ষায় বলা হয়েছে যে বর্তমানে ঘূর্ণিঝড়ের সময়ে বাঁধের অভ্যন্তরে বন্যার পানির সর্বাধিক গভীরতা ৩ মিটার থেকে ৩.৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমান্বয়ে বৃদ্ধির সাথে সামঞ্জস্য নয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত