সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৮ এএম
শরীয়তপুর থেকে ওমর বিন আলী শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায় ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা ইসলাম রোহা মনি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনার পর অটো চালক দৌড়ে পালিয়ে যায় এরপরে এলাকাবাসী অটো গাড়িটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। সোমবার সকাল ১০ টার দিকে ঐ উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মহিলা মাদ্রাসা পাশে পাকা সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। পরিবার সুত্রে জানা যায় গতকাল রোহা মনিকে ১ নং নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে ভর্তি করা হয় এবং আজ বই খাতা নিয়ে মায়ের সাথে প্রথম স্কুলে পাঠদানে যাওয়ার সময় রাস্তা পাড় হওয়ার সময় বেপরোয়া গতীর অটো গাড়ি শিশুটিকে চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থলেই রোহা মনি মারা যায়। নিহত আদিবা ইসলাম রোহা মণি গোসাইরহাট উপজেলার দক্ষিন রানিসার গ্রামের বোরহান সিকদারের মেয়ে তার মায়ের সাথে নাগেরপাড়া এলাকায় ভাড়া বসায় থাকতেন তার বাবা ভূমি মন্ত্রনালয়ে চাকরিতে ঢাকায় থাকেন।অভিযুক্ত অটোচালক কবির হোসেন গোসাইরহাট উপজেলার কালিখোলার ধীপুর গ্রামের বাসিন্দা মৃত বকস ভাঘার ছেলে এবং তিনি ভাড়ায় অটো চালাতেন বলে স্থানীয় ভাবে জানায়। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(ওসি) পুষ্পেন দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অটো গাড়িটি আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওমর বিন আলী জেলা প্রতিনিধি শরীয়তপুর, মোবাইল: ০১৯৩০৬০৬৯৬৪ ২৯/০১/২০২৪
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত