দুটি এটিআর-৭২ বিক্রি করে তিনটি এয়ারবাস কিনছে নভোএয়ার

দুটি এটিআর-৭২ বিক্রি করে তিনটি এয়ারবাস কিনছে নভোএয়ার

sub-editor    ০৫:৩৭ পিএম, ২০২৪-০১-২৪    75

দুটি এটিআর-৭২ বিক্রি করে তিনটি এয়ারবাস কিনছে নভোএয়ার

সাজ্জাদ সোহাগ জানুয়ারি ২৪, ২০২৪ পদ্মা সেতু চালুর পর থেকে আকাশপথে ঢাকা-বরিশাল ও ঢাকা-যশোর রুটে কমেছে যাত্রীর চাপ। দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে যাত্রী কমে যাওয়ার বিরূপ প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ আকাশ পরিবহন খাতে। যাত্রী কমে যাওয়ায় অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের সংখ্যা কমিয়ে আনছে বেসরকারি আকাশ পরিবহন সংস্থা নভোএয়ার। প্রতিষ্ঠানটি বহরে থাকা দুটি এটিআর-৭২ মডেলের উড়োজাহাজ বিক্রির পরিকল্পনা করছে। এর বদলে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য তিনটি এয়ারবাস এ-৩২১ মডেলের উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বলে বণিক বার্তাকে জানিয়েছে দেশীয় সংস্থাটি। জানা গেছে, নভোএয়ার তাদের দুটি এটিআর-৭২ উড়োজাহাজ নেপালের ইয়েতি এয়ারলাইনসের কাছে বিক্রির জন্য আলোচনা করছে। অন্যদিকে বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় থাকা এ-৩২১ মডেলের উড়োজাহাজ দিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দোহা, মাসকাট ও শারজায় ফ্লাইট চালুর পরিকল্পনা তাদের। প্রতিষ্ঠানটি বর্তমানে সাতটি এটিআর-৭২ উড়োজাহাজ দিয়ে দেশের সাতটি বিমানবন্দর এবং ঢাকা-কলকাতা আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। ফ্রান্স-ইতালির জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান এটিআরের ৭২ মডেলের উড়োজাহাজগুলো স্বল্প দূরত্বের গন্তব্যে বেশ জনপ্রিয়। জ্বালানিসাশ্রয়ী এসব উড়োজাহাজের যাত্রী ধারণক্ষমতা ৭২-৭৮ জন। অন্যদিকে মাঝারি দূরত্বের গন্তব্যের জন্য জনপ্রিয় উড়োজাহাজগুলোর একটি ইউরোপীয় বহুজাতিক মহাকাশ প্রতিষ্ঠান এয়ারবাসের এ-৩২১ মডেল। এ উড়োজাহাজের আসনসংখ্যা ১৮৫-২৩৬ পর্যন্ত হতে পারে। নভোএয়ারের একজন কর্মকর্তা জানান, এটিআর-৭২-এর বদলে এয়ারবাস এ-৩২১ বহরে সংযুক্ত করা তাদের ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ। বর্তমানে এটিআর-৭২ মডেলের সাতটি উড়োজাহাজ রয়েছে নভোএয়ারের বহরে। এগুলো দিয়ে দেশের সাতটি বিমানবন্দর ও ভারতের কলকাতা বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। তবে ২০২২ সালে পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল ও ঢাকা-যশোর রুটে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর জেরে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা থেকে সরে এসেছে নভোএয়ার। বর্তমান বাস্তবতায় পাঁচটি এটিআর-৭২ উড়োজাহাজ দিয়ে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিষেবা দেয়া সম্ভব। এজন্য তারা তুলনামূলক ছোট আকারের দুটি উড়োজাহাজ বিক্রির পরিকল্পনা করছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘‌২০২৪ সালে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছি। তাই অভ্যন্তরীণ রুটে এ মুহূর্তে পর্যালোচনা করে দেখলাম, পাঁটটা এয়ারক্রাফট দিয়েই কাভার করা যায়। এর মধ্যে তিনটা যদি বড় এয়ারক্রাফট আসে, চট্টগ্রাম, কক্সবাজার বা সিলেটে অপারেট করা যায়। ওই পরিকল্পনা থেকেই আপাতত দুইটা বিক্রি করে দেয়ার আলোচনা চলছে। আর বহরের উড়োজাহাজ পরিবর্তনের ঘটনা আমাদের জন্য নতুন নয়। আমরা প্রথমে এমজেআর এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করেছিলাম। তারপর পর্যায়ক্রমে তিনটা এমজেআর রিপ্লেস করে সাতটা এটিআর আনা হয়েছিল।’ এ বিষয়ে জানতে চাইলে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘‌আমরা তিনটি এয়ারবাস সংগ্রহের চেষ্টা করছি। এগুলো গত বছরের সেপ্টেম্বরেই বহরে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে আমরা কিছুটা সময় নিয়েছি। নির্বাচন শেষে আবারো প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি, তিনটির প্রথমটি আগামী চার মাসের মধ্যে বহরে যুক্ত হবে। বাকিগুলোও ধাপে ধাপে দেশে আসবে।’

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ