সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫৮ এএম
আবু বকার সিদ্দীক হিরা। (খুলনা ব্যুরো প্রধান ) সিলেটের জৈন্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের ওপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মোংলায় মানববন্ধন করেছেন ডাক্তার-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। আজ দুপুর ১২টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই মানববন্ধন হয়। এই সময় তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আত্ততায় আনার দাবি জানান। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তাদানে আনসার নিয়োগের দাবি জানান। এ দাবি বাস্তবায়িত না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। দুপুর ১২ টার পর থেকে ১২ টা ১৫ মিনিট হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারিরা এ সময় কর্ম বিরতি পালন করেন । এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইব্রাহিম হোসেন, মেডিকেল অফিসার ডা. স্বরূপ পোদ্দার, ডা. মৌসুমী ইয়াসমিন, ডা. আফসানা নাঈমা হাসান, নার্সিং সুপারভাইজার, নার্সিং ইনচার্জ, সিনিয়র স্টাফ নার্স, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) ফার্মাসিস্ট, স্টোর কিপার, প্রধান সহকারিসহ হাসপাতালের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত চার রোগীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে নিহতের লোকজন হাসপাতাল ভাঙচুর, অগ্নিসংযোগসহ কর্তব্যরত চিকিৎসকদের মারধর করেন। এ ঘটনায় সারা দেশের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচি ঘোষণা করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত