সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫৫ এএম
পলক সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) কে আগামী ৩০ শে জুনের মধ্যে লাভ জনক পর্যায়ে আনার নির্দেশনা দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, এ সময়ের মধ্যে আপনি আয় বাড়াবেন না হয় খরচ কমাবেন। যে কোন উপায়েই হোক ৩০ জুনের মধ্যে টেসিসকে লাভে নিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী সোমবার সকাল ১০টায় গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এর বিভিন্ন সেকশন পরিদর্শন শেষে এর কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, টেশিসকে হাইটেক পার্ক করে আগামী ৩০ জুনের মধ্যে লাভে আনতে হবে। তিনি বলেন, হয় আপনি আয় বাড়িয়ে লাভে নিয়ে আসবেন। না হয় আপনি ব্যয় কমিয়ে ৩০ জুনের মধ্যে এটিকে লাভের মধ্যে নিয়ে আসবেন। যে কোন একভাবে টেসিসকে লাভে আনতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, টেসিসের যে সম্পদ আছে, সেটিকে যদি আমরা যথাযথ ব্যবহার করতে পারি, যেমন অর্থ, মেধা এবং সময় ও শ্রমের অপচয় যদি আমরা রোধ করতে পারি তাহলে এটা সম্ভব। আমাদের টেসিসের যে সম্পদ আছে, সেটা যদি আমরা সুষ্ঠ ব্যবহার করতে পারি, সবকিছু দেখে আমার কাছে যে সম্পদ, সময় ও শ্রমের অপচয় হচ্ছে, সেটা যদি রোধ করতে পারি, যদিও চ্যালেঞ্জিং তবুও ৩০ জুনের মধ্যে টেসিসকে লাভ জনক করা সম্ভব।তিনি আরো বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভিশন ২০৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। তার নির্দেশনায় বর্তমানে প্রযুক্তি খাতে ১.৯ বিলিয়ন ডলার আয় হয়েছে। এই খাতে ২০ লক্ষ তরুণ-তরুণী কাজ করছেন। এই খাত বর্তমানে দুই হাজার ৫০০ সরকারি সেবা দিচ্ছে। আমরা ১৩ কোটি মানুষকে ইন্টারনেটে যুক্ত করতে পেরেছি।মতবিনিময় সভায় টেশিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন, কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জাফর উল্লাহ, টেশিসের উপ- মহাব্যবস্থাপক ( অর্থ ও হিসাব) মো. ইসমাইল মিয়া ও জেনারেল ম্যানেজার মাইনুল হাসানসহ টেশিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত