বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১০:১৭ এএম
ছাদেক উদ্দিন ্ নওগাঁ জেলা ক্রাইম রিপোর্ট ্ নওগাঁর পত্নীতলা উপজেলার সাপাহারগামী পাকা রাস্তার ইটভাটার পাশের জমিতে অটোরিকসা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন রবিবার (২১ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার হাজরাবাড়ি ফকিরপাড়া গ্রামের হাদিউল ইসলাম সজিবুর ওরফে জীবন (৩৫) ও গাবতলী উপজেলার রামেশ্বরপুর মাঝপাড়া গ্রামের আশরাফুল ইসলাম আশরাফ (৩৭)। জানা যায়, গত ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে পত্নীতলা বাজার এলাকায় পত্নীতলা-সাপাহারগামী পাকা রাস্তার একটি জমিতে আজিজার রহমান (৫০) নামে এক অটোরিকসা চালকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মহাদেবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত. ছফের আলীর ছেলে। এ ঘটনায় নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর দিকনির্দেশনায় পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেনের নেতৃত্বে পত্নীতলা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানার সাতগাড়া গ্রাম থেকে হাদিউল ও বগুড়া জেলার সদর থানাধীন পীরগাছা বাজার থেকে আশরাফুলকে গ্রেপ্তার ও অটোরিকসা জব্দ করে। পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘হাদিউল ও আশরাফুল এদের একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে। তারা অটোরিকসা ছিনতাই অপরাধে জড়িত।’
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত