বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১০:১৮ এএম
মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি শুক্রবার (১৯ জানুয়ারি) টঙ্গীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে ঈগল প্রতীকের এমপি প্রার্থী গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম নির্বাচন-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান করেছেন তার নিজ বাসভবনে ।যুবলীগের দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করে ভোটারদের কেন্দ্রমুখী করতে গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ঈগল প্রতীকে নির্বাচন করেন। গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও ঈগল প্রতীকের এমপি প্রার্থী সাইফুল ইসলাম সংবাদ কর্মীদের বলেন, মনোনয়ন না পেয়েও দলীয় সভাপতির নির্দেশে নির্বাচন করেছি। নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়েছে। বিপুলসংখ্যক ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। তিনি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণকে আওয়ামী লীগের বিজয় বলে দাবি করেছেন।একই সঙ্গে প্রতিটি প্রার্থীকে নির্বাচন-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান করার আহবান জানান। পাশাপাশি সব সময় মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে থেকে ভিশন ২০৪১ বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।নির্বাচনের ইস্তাহারে ঘোষণা দেওয়া সকল কার্যক্রম চালিয়ে যাবেন।গরিব দুঃখী মানুষের পাশে সব সময় ছিলেন এবং সব সময় থাকবেন, গাজীপুর ২ আসনের প্রত্যেকটি ওয়ার্ড থেকে গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও ঈগল প্রতীকের এমপি প্রার্থী সাইফুল ইসলাম এর ভালবাসায় ছুটে আসেন নির্বাচন-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে। গাজীপুর-২ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেল বিজয়ী হন। দ্বিতীয় স্থানে ছিলেন ট্রাক প্রতীকের প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও তৃতীয় হয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও ঈগল প্রতীকের এমপি প্রার্থী সাইফুল ইসলাম
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত