সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৬ এএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকার নিশাতনগর বস্তিতে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, নিহত যুবক ছিনতাইকারী। ব্যাটারিচালিত একটি অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন। নিহত যুবকের নাম মো. শাহা আলী (৩০)। তিনি নিশাতনগর বস্তিতে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, নিশাতনগর বস্তির আসাদুল নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ আছে। গ্যারেজটিতে প্রতিদিন রাতে পাঁচ থেকে ছয়টি অটোরিকশা চার্জে দেওয়া থাকে। আজ ভোর পাঁচটার দিকে শাহা আলী কোনোভাবে অটোরিকশার গ্যারেজে ঢুকে একটি অটোরিকশার ব্যাটারি খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আবুল হোসেন নামের এক ব্যক্তি তা দেখে ফেলে তাঁকে বাধা দেন। এতে শাহা আলী ক্ষুব্ধ হয়ে আবুল হোসেনের মাথায় আঘাত করেন। আবুল হোসেন চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে শাহা আলীকে মারধর করেন। একপর্যায়ে শাহা আলী চেতনা হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহা আলীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, নিহত শাহা আলী এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা আছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত